| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এনামুল-নাঈম নয়, হুট করে টেস্ট স্কোয়াডে অন্য টাইগার ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ৩০ ১১:০০:৫০
এনামুল-নাঈম নয়, হুট করে টেস্ট স্কোয়াডে অন্য টাইগার ক্রিকেটার

তবে এরপর হুট করে তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসিবির এই বিষয়টা অনেক অবাক করা।

গত কাল ২৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোসাদ্দেককে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে দেশের ক্রিকেট বোর্ড বিসিবি। মোসাদ্দেককে নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে সদস্য সংখ্যা দাঁড়াল ১৭।

৪০টি ওয়ানডে ও ১৬টি আন্তর্জাতিক টি-২০ খেলা মোসাদ্দেক টেস্ট খেলেছেন মাত্র ৩টি। সর্বশেষ টেস্ট খেলেছেন সেই গত ২০১৯ সালে। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের পর আর জাতীয় দলে সুযোগ পাননি। যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করে চলেছেন এই অলরাউন্ডার। মে মাসে বাংলাদেশের মাটিতে লঙ্কানরা খেলবে দুটি টেস্ট।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

একনজরে বাংলাদেশের ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিট থাকা সাপেক্ষে)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...