| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মোশাররফ রুবেলের পরিবারের পাশে থাকা নিয়ে মেয়রের অঙ্গীকার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৯ ১৬:৩৭:০৮
মোশাররফ রুবেলের পরিবারের পাশে থাকা নিয়ে মেয়রের অঙ্গীকার

আজ ২৯ এপ্রিল শুক্রবার সকালে রাজধানীর বারিধারায় প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাড়িতে যান ডিএনসিসি মেয়র। পরে মেয়র উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, রুবেলের ছেলে রুশদান রুবেলের শূন্যস্থান পূরণ করে এই জাতির জন্য অবদান রাখবে বলে আমি আশা করি। আমি এই পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকব এবং সিটি করপোরেশন এই পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে। বিজ্ঞাপন

মেয়র আতিকুল বলেন, রুবেল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তিনি খেলাধুলার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু ও গোল্ড মেডেল অর্জনসহ অনেক পুরস্কার অর্জন করেছেন। সর্বোপরি রুবেল একজন নম্র-ভদ্র ও ভালো মানুষ ছিল। তার মৃত্যুতে আমরা বাংলাদেশের একটি সম্পদ হারিয়েছি।

ঢাকা উত্তর সিটির এই মেয়র আরও বলেন, ওমরা পালনে পবিত্র নগরি মক্কায় অবস্থানের সময় আমি রুবেলের মৃত্যু সংবাদ পেয়েছি। পরিবারের চাওয়া অনুযায়ী বনানী কবরস্থানে রুবেলের মরদেহ দাফনের ব্যবস্থা নিতেও নির্দেশনা দিয়েছি।

রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে জানিয়ে তিনি বলেন, রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য তার স্ত্রীর আকুতি জানিয়েছেন। আমি মক্কায় থাকাকালীন সেটি জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি। আজ আমি রুবেলের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জানাতে এসেছি, রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণে দ্রুতই সব ব্যবস্থা নেওয়া হবে। ইদুল ফিতরের পরই বোর্ড সভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।

মেয়র রুবেলের শিশুপুত্র রুশদানের সঙ্গে গল্প করে কিছু সময় কাটান এবং তাকে কিছু উপহার সামগ্রী প্রদান করেন। এসময় রুবেলের স্ত্রী চৈতি ফারহানা মেয়রকে ধন্যবাদ জানান তাদের পাশে দাঁড়ানোর জন্য।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল গত ১৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান। ‘হোম অব ক্রিকেট’খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জানাজা শেষে রুবেলকে দাফন করা হয় বনানী কবরস্থানে। বিজ্ঞাপন

২২ এপ্রিল রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা স্বামীর কবর জিয়ারত করতে এসে কবর স্থায়ী করার জন্য সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী ও মেয়রের কাছে আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয় ডিএনসিসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...