‘আলোচনা না করে মাঠে লড়াই করতে’-রাহীর ‘লবিং’ ইস্যুতে মাশরাফি
ঈদের পরে ৮ মে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পাননি রাহী। নির্বাচক মিনহাজল আবেদিন ব্যাখ্যা দিয়েছেন, সিরিজটি ঘরের মাঠে বিধায় রাহীকে বিবেচনা করা হয়নি। অবশ্য এটি মেনে নিতে পারেননি এ পেসার। দেশের শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেন তাঁর লবিং নেই।
এমন মন্তব্যের পর পরই বিসিবি তাঁকে তলব করেছে। ঈদের পরেই তাঁর শুনানি। অবশ্য রাহী নিজের এমন মন্তব্যের জন্য প্রধান নির্বাচকের কাছে ক্ষমাও চেয়েছেন। এবার তাঁর লবিং ইস্যুতে কথা বলেছেন মাশরাফি। তিনি বলেন জাতীয় দলে এসবের কোনো সুযোগ নেই।
“এটা নিয়ে মন্তব্য করা কঠিন। কিন্তু জাতীয় দলে লবিংয়ের সুযোগ নেই। ২২ গজে আপনি পারফর্ম করবেন, আপনি খেলবেন। দিনশেষে এখানে আবেগের কোনো জায়গা নেই। আপনাকে শতভাগ প্রফেশনাল হতে হবে, পারফর্ম করতে হবে। সবার জীবনেই খারাপ সময় আসে এখন হয়তো রাহীর যাচ্ছে। আমি আশা করব এতো আলোচনা না করে সে লড়াই করবে।”
তিনি আরও যোগ করেন, “সে যে ভালো বোলার সেটা প্রমাণ করেছে। টেস্ট দলে যখন কেউ খেলতে চাইত না তখন কিন্তু রাহী একাই খেলেছে এবং পারফর্মও করেছে। ওর একটা ব্যাপার আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে ও অন্তত হাল ছেড়ে দেয়নি। ও জানে যে ওর টেস্ট ক্রিকেট খেলতে হবে, উন্নতি করতে হবে।”
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পাননি রাহী। নির্বাচক মিনহাজল আবেদিন ব্যাখ্যা দিয়েছেন, সিরিজটি ঘরের মাঠে বিধায় রাহীকে বিবেচনা করা হয়নি। অবশ্য এটি মেনে নিতে পারেননি এ পেসার। দেশের শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেন তাঁর লবিং নেই।
এমন মন্তব্যের পর পরই বিসিবি তাঁকে তলব করেছে। ঈদের পরেই তাঁর শুনানি। অবশ্য রাহী নিজের এমন মন্তব্যের জন্য প্রধান নির্বাচকের কাছে ক্ষমাও চেয়েছেন। এবার তাঁর লবিং ইস্যুতে কথা বলেছেন মাশরাফি। তিনি বলেন জাতীয় দলে এসবের কোনো সুযোগ নেই।
“এটা নিয়ে মন্তব্য করা কঠিন। কিন্তু জাতীয় দলে লবিংয়ের সুযোগ নেই। ২২ গজে আপনি পারফর্ম করবেন, আপনি খেলবেন। দিনশেষে এখানে আবেগের কোনো জায়গা নেই। আপনাকে শতভাগ প্রফেশনাল হতে হবে, পারফর্ম করতে হবে। সবার জীবনেই খারাপ সময় আসে এখন হয়তো রাহীর যাচ্ছে। আমি আশা করব এতো আলোচনা না করে সে লড়াই করবে।”
তিনি আরও যোগ করেন, “সে যে ভালো বোলার সেটা প্রমাণ করেছে। টেস্ট দলে যখন কেউ খেলতে চাইত না তখন কিন্তু রাহী একাই খেলেছে এবং পারফর্মও করেছে। ওর একটা ব্যাপার আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে ও অন্তত হাল ছেড়ে দেয়নি। ও জানে যে ওর টেস্ট ক্রিকেট খেলতে হবে, উন্নতি করতে হবে।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা