| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

আইপিএলে ধোনির খেলা নিয়ে মুখ খুললেন ইরফান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ১৭:৪৬:৪৫
আইপিএলে ধোনির খেলা নিয়ে মুখ খুললেন ইরফান

এবারের আসরের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ধোনি। দলের ব্যাটিং বিপর্যয়ের সময় উইকেটে এসে করেছেন অপরাজিত ৫০ রান। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও অপরাজিত ছিলেন ১৩ বলে ২৮ রান করেন।

আসরে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে খেলেছেন ধোনি। ৬০ গড়ে করেছেন ১২০ রান। যেখানে তার স্ট্রাইকরেটও ছিল চোখে পড়ার মতো। ইরফান মনে করেন, নিজের সেই ছন্দ এখনও ধরে রেখেছেন ধোনি। এখনও ফিনিশার হিসেবে তার খ্যাতি আছে।

ইরফান বলেন, 'ধোনি আইপিএল ইতিহাসের সেরা ফিনিশার। প্রত্যেক বছর এই তালিকায় নতুন নতুন নাম যুক্ত হচ্ছে কিন্তু কেউই ধোনিকে ছাড়িয়ে যেতে পারেনি। সে (ধোনি) এই টুর্নামেন্টের প্রকৃত দূত। ধোনি এবং ডি ভিলিয়ার্স আইপিএল ইতিহাসের সেরা ফিনিশার তবে ধোনি শীর্ষে আছে।'

এবারের আসরে বেশ কয়েকজন ব্যাটার ইনিংসের শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করে দলকে ম্যাচ জিতিয়েছেন। বিশেষ করে রাহুল তেওয়াটিয়া কিংবা দীনেশ কার্তিকের নাম আলাদা করে বলতে হবে। তাছাড়া শিমরন হেটমায়ারও শেষ দিকে ব্যাটিংয়ে এসে দ্রুত রান তুলছেন।

ইরফান বলেন, 'আমরা যদি এবারের আসর নিয়ে কথা বলি, রাহুল তেওয়াটিয়া, দীনেশ কার্তিক, শিমরন হেটমায়ারের নাম উল্লেখ করা প্রাসঙ্গিক কারণ তারা বেশ কিছু ম্যাচ শেষ করে এসেছে। কিন্তু যখন প্রকৃত ফিনিশারের কথা আসে, তখন অবশ্যই মনে একটাই নাম আসবে এবং সেটা হল ধোনি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...