এই মাত্র পাওয়াঃ মোস্তাফিজকে নিয়ে কঠিন সিদ্ধান্তের কথা জানালেন পাপন
আজ ২৩ এপ্রিল শনিবার রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিসিবির ইফতার অনুষ্ঠানে পাপন বলেন, ‘আমরা ক্রিকেটারদেরকে একটা ফরম্যাট পাঠিয়েছিলাম, কে কোন ফরম্যাট খেলতে চায় (বলার জন্য)। যারা যারা টেস্ট খেলতে চায়, তিনটাই খেলতে চায়, দুটো খেলতে চায়; সে অনুযায়ী তাদের রাখা হয়েছে।’
সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ। তাসকিন আহমেদ আর শরিফুল ইসলাম চোটের কারণে নিউজিল্যান্ড সফরের সময়ই ছিটকে গেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে এবার চোটে পড়েছেন টেস্ট দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার এবাদত হোসেন।
এমতাবস্থায় টেস্ট দলে পেসার সংকট দেখা দিয়েছে। মোস্তাফিজুর রহমান টেস্ট খেলেন না। কিভাবে দল সাজাবে বিসিবি? মোস্তাফিজ ইস্যুতে পাপন বলেন, ‘মোস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি, সে বলেনি টেস্ট খেলতে চায়।’
সঙ্গে বিসিবি সভাপতি যোগ করেন, ‘ও (মোস্তাফিজ) বললো কি বললো না, সেটা বড় কথা না। মোস্তাফিজকে যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। কারণ, এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজেও মোস্তাফিজকে দরকার হয়, অবশ্যই খেলবে।’
দেশের হয়ে ১৪ টেস্ট খেলেছেন মোস্তাফিজ। আছে নামের পাশে ৩০ উইকেট। কিন্তু গত বছরের ফেব্রুয়ারির পর টেস্ট দলে আর দেখা যায়নি বাঁহাতি এই পেসারকে। যেহেতু জাতীয় দলের গুরুত্বপূর্ণ তারকা, তাই তাকে এই ফরম্যাটের ধকলের মধ্যে ফেলতে চাপ দেয়নি বিসিবিও।
তবে যেহেতু শ্রীলঙ্কা সিরিজে পেসার দরকার। তাই মোস্তাফিজকে আবার টেস্টে সাদা পোশাকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
