| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ ব্রাজিলের বিপক্ষে খেলতে চায় না আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৩ ১৬:৩৭:৫৮
ব্রেকিং নিউজঃ ব্রাজিলের বিপক্ষে খেলতে চায় না আর্জেন্টিনা

ফুটবল বিশ্বের অন্যতম দল আর্জেন্টিনার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, মুন্ডো আলবিসেলেস্তে তাদের প্রতিবেদনে জানাচ্ছে, ব্রাজিলের বিপক্ষে জুন মাসের প্রীতি ম্যাচটি খেলতে চায় না আর্জেন্টিনা। শুধু তাই নয়, আগামী ২২ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়েও পুনরায় ভাবতে চাইছে আলবিসেলেস্তেরা।

পাঁচ বছর আগে, তথা ২০১৭ সালেও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল। ওই ম্যাচে মেসির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল লা আলবিসেলেস্তারা। এই ম্যাচটি আয়োজন করে থাকে মূলত একটি প্রোডাকশন কোম্পানি।

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের সঙ্গেই চুক্তি থাকা সেই কোম্পানি এবারও সুপার ক্লাসিকো ম্যাচ আয়োজনের সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। এমনকি ম্যাচের টিকিটও বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বেঁকে বসেছে আর্জেন্টিনা।

তবে এর পেছনে রয়েছে যৌক্তিক কারণ। জুন মাসের ১ তারিখ লন্ডনে ইতালির বিপক্ষে বিশেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর নিজ দলের খেলোয়াড়দের কিছুদিনের জন্য ছুটি দিতে চাইছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলতে হলে, ছুটি পাওয়া যাবে না। শুধু তাই নয়, লন্ডন থেকে দীর্ঘ ভ্রমণের ক্লান্তিও সঙ্গী হবে আর্জেন্টিনার খেলোয়াড়দের। এ কারণেই মূলত অস্ট্রেলিয়ায় গিয়ে প্রীতি ম্যাচটি খেলতে চাইছে না আর্জেন্টিনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...