| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

লঙ্কান সিরিজ নিয়ে নতুন খবর দিল সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২২ ২২:২৭:৪৩
লঙ্কান সিরিজ নিয়ে নতুন খবর দিল সাকিব

মাঠে ফেরার জন্য সব বাধা উপেক্ষা করে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নেমেছেন। ব্যাটে বলে পারফর্মও করেছেন। আগে বল হাতে ১৯ রান দিয়ে দুই উইকেট নেয়ার পর ব্যাট হাতে তিনি করেছেন ২১ রান।

মূলত ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির জন্যই ডিপিএলের সুপার লিগে খেলছেন তিনি। শুক্রবার নিজের রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ লিমিটেডের অধীনে কিউরিয়াসের (QRIUS) আউটলেটে প্রোডাক্ট উন্মোচনকালে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কথা বলেছেন সাকিব।

তিনি জানিয়েছেন, এই সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্স ভালো করার প্রত্যাশা থাকবে তার। এমনকি দল হিসেবে সিরিজ জেতার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। যদিও শ্রীলঙ্কাকে সমীহ করছেন সাকিব। কারণ তাদের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের খুব বেশি তফাত নেই।

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো করার। সিরিজটা জেতার লক্ষ্য তো থাকবেই আমাদের। যদিও শ্রীলঙ্কা ভালো খেলছে। তারপরও মনে হয় আমাদের ভালো করার সম্ভাবনা বেশি। যদিও আমাদের দুই দেশের কন্ডিশন প্রায় একই। কিন্তু আমি আশাবাদী আমরা সিরিজটা জিততে পারবো।'

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা। সেদিন থেকেই শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। ঢাকা টেস্ট শুরু ২৩ মে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...