ব্রেকিং নিউজ: বাংলাদেশে হবে এশিয়া কাপ, বড় বাধা আরব আমিরাত
এসিসি গলফ নিউজ নামে এক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা যদি টুর্নামেন্ট আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে তারা স্বাগতিক দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিতে পারে।
বিশ্ব মহামারী করোনার থাবায় ২০২০ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। কিন্তু বছর পেরিয়েও নির্ধারিত সময়ে আশার আলো দেখতে ব্যর্থ হয় টুর্নামেন্টটি। কারণ সেই করোনাভাইরাসই! মরণব্যাধি এই ভাইরাসের কারণে পরবর্তীতে আরও এক বছর পিছিয়ে দেয়া হয় এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের এই টুর্নামেন্টটি।
২০২২ সালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এশিয়া কাপ নিয়ে ইতিবাচক পথেই হাঁটছিল এসিসি। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক দুই মাস আগে আবারও অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে এশিয়া কাপকে। এবার অবশ্য কারণ করোনাভাইরাস নয়, বরং আয়োজক দেশের ভয়াবহ আর্থিক সংকট।
২৭ আগস্ট থেকে শ্রীলঙ্কায় পর্দা ওঠার কথা এশিয়া কাপের। কিন্তু আয়োজক দেশটি ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে । ১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন সংকটের মোকাবেলা করতে হচ্ছে ভারত মহাসাগরের দ্বীপ দেশটিকে।
দেশটির জনগণ এখন ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূ্ল্য, দিনে দীর্ঘসময়ের লোডশেডিংয়ে নাকাল। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কাতে এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় দেশটিকে ২৭ জুলাই পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে এসিসি।
এছাড়া জুন-জুলাইয়ে ঘরের মাঠে পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও শঙ্কায় পড়েছে এসএলসি। বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, বর্তমান পরিস্থিতিতে ভিন্ন ভেন্যুতে আয়োজন করা হতে পারে এশিয়া কাপ।
রবিবার দুবাইতে এই বিষয়ে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ভারত-পাকিস্তানের রাজনৈতিক অবস্থার কারণে এই দুই দেশে এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে না অনেকটাই নিশ্চিত। এই পরিস্থিতিতে এসিসি বিকল্প হিসেবে আরব আমিরাত বা বাংলাদেশকেও ভাবতে পারে। তবে এই দুই দেশের মধ্যে আরব আমিরাতই এগিয়ে আছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
