| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

অদ্ভুত কারনে কোহলিকে বিশ্রাম নিতে বললেন রবি শাস্ত্রী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১২:০০:২৬
অদ্ভুত কারনে কোহলিকে বিশ্রাম নিতে বললেন রবি শাস্ত্রী

এক সময়ের শিষ্যের এমন অবস্থা যেন মেনেই নিতে পারছেন না রবি শাস্ত্রী। কোহলির বিশ্রামের প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।

আইপিএলের এই আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আসর একটুও উপভোগ করতে পারছেন না কোহলি। ১৫ তম এই আসরে এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে প্রায় ২০ গড়ে করেছেন মাত্র ১১৯ রান। দল সাফল্য পেলেও রান খরায় আছেন তিনি।

কোহলির এমন অবস্থা মেনেই নিতে পারছেন না শাস্ত্রী। ভারতের সাবেক এই কোচ দলটির সাবেক এই অধিনায়কের দুর্দিনে পাশে দাঁড়ালেন। শাস্ত্রীর মতে, কোহলির সেরাটা বের করে আনতে হলে জুন-জুলাইয়ের আগে বা পরে অন্তত দেড়-দুই মাসের ছুটি প্রয়োজন তার।

শাস্ত্রী বলেন, 'আমি এখানে সরাসরি একজনকে নিয়েই বলব। বিরাট কোহলি অনেক বেশি ক্লান্ত। কারো যদি বিশ্রামের প্রয়োজন হয়, সে অবশ্যই কোহলি। সেটা দুই মাসের হোক বা দেড় মাসের হোক। ইংল্যান্ড সফরের আগে বা পরে যখনই হোক।'

'তার বিশ্রামের প্রয়োজন কেননা ৬-৭ বছরের ক্রিকেট তার মাঝে এখনও অবশিষ্ট আছে। আপনি অবশ্যই তাকে বেশি বেশি চাপ দিয়ে সেটা নষ্ট করতে চাইবেন না। সে অবশ্য একাই নয়। ক্রিকেট বিশ্বে আরও ২-১ জন আছে যারা একই রকম সময় পার করছে।'

শেষবার ২০১৯ সালের নভেম্বরে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে কোহলির ব্যাটে এসেছিল সেই সেঞ্চুরি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...