| ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আলোচনায় কার্তিক, সমালোচনায় মোস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ১৬:০৯:১৯
আলোচনায় কার্তিক, সমালোচনায় মোস্তাফিজ

নিজের এই ইনিংস খেলে মনের ইচ্ছা আর লক্ষ্যের কথা জানিয়ে দেন এই ভারতীয় ব্যাটার। ম্যাচ শেষে কার্তিক জানান, নিজের দেশের জাতীয় দলকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে চান।

‘সত্যি বলতে আমি দেশের হয়ে খেলতে চাই। আমি জানি সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সে লক্ষ্যেই এগুচ্ছি আমি। আমি ওই বিশ্বকাপের খেলতে মুখিয়ে আছি এবং ভারতকে শিরোপা জেতাতে চাই।’

তবে এত দ্রুতই বিশ্বকাপের দলে জায়গা নিয়ে আত্মবিশ্বাসী হতে চান না ব্যাঙ্গালুরুর এই উইকেট রক্ষক-ব্যাটার। নিজেকে আরও প্রমাণ করতে চান তিনি।

‘ভারত সবশেষ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। এরপর আর জিততে পারেনি বৈশ্বিক কোনও টুর্নামেন্ট। আমি ভারতকে আর একটি শিরোপা জেতাতে চাই। আর সেটা করতে হলে অনেক বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। এমন কিছু করে দেখাতে হবে যাতে মানুষ বলে যে, এই ছেলেটা বিশেষ কিছু করেছে।’

৩৬ বছর বয়সী এই ক্রিকেটার চলতি আইপিএল শুরুর আগেও জানিয়েছিলেন, জাতীয় দলে জায়গা করে নেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। সেই মোতাবেক পারফর্মও করে চলেছেন। ৬ ম্যাচে ৫ ইনিংসে ব্যাট করলেও আউট হয়েছেন মাত্র একবার। ১৯৭ রান করেছেন ২০৯.৫৭ স্ট্রাইক রেটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...