| ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

এবার IPL-এ বিপাকে পড়লেন বিজ্ঞাপনদাতারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৬ ১৭:৪৮:৪০
এবার IPL-এ বিপাকে পড়লেন বিজ্ঞাপনদাতারা

প্রথম সপ্তাহে রেটিং ৩৩% কমার পর, দ্বিতীয় সপ্তাহেও পতন অব্যাহত। গত বারের তুলনায় প্রথম সপ্তাহে যেখানে রেটিং ৩৩% কমেছিল, এরপর দ্বিতীয় সপ্তাহে সেখানে রেটিং কমল ২৮%। এই নিয়ে চিন্তার ভাঁজ বিজ্ঞাপনদাতাদের কপালে।

এক সাক্ষাৎকারে এক বিজ্ঞাপনদাতা বলেন, ‘এমনটা একেবারেই আশা করিনি। আইপিএলের রেটিং খুবই খারাপ। এত নীচে এর আগে কোনওদিনও রেটিং পড়েনি। গত বারের থেকে যেখানে আমরা ২৫% বেশি মূল্য দিয়েছি, সেখানে এ বছরে ২০-৩০% রেটিং কমেছে। আমরা ইতিমধ্যেই এই নিয়ে স্টার স্পোর্টসকে নিজেদের হতাশার কথা জানিয়েছি।’ তবে বিসিসিআই বা স্টারের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করতে কেউই চাননি।

আইপিএল মরশুমের শুরুটা কিন্তু ভালভাবেই হয়েছিল। প্রথম সপ্তাহে ২.৫২ টিভি রেটিং ছিল টুর্নামেন্টের। তবে আইপিলের তুলনায় এটি কম। গত মরশুমের শুরুর সপ্তাহে এই রেটিংই ছিল ৩.৭৫। শুধুমাত্র রেটিং নয়, রিচও কমেছে মেগা টুর্নামেন্টের। গত মরশুমে যেখানে রিচ ছিল ২৬৭.৭ মিলিয়ন, সেখানে এ বছরে প্রায় ১৪% কমে তা দাঁড়িয়েছে ২২৯.০৬ মিলিয়ন। জুন মাসেই ২০২৩-২০২৭ মরশুমের জন্য আইপিএলের মিডিয়া রাইটসের নিলাম হবে। এ মরশুমের খারাপ ফলাফল কিন্তু তার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...