| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে লঙ্কান সিরিজ, দেখে নিন চূড়ান্ত সময় সূচী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৫ ১৫:৫৪:৫৯
বাংলাদেশের বিপক্ষে লঙ্কান সিরিজ, দেখে নিন চূড়ান্ত সময় সূচী

বর্তমান সময়ে শ্রীলঙ্কায় দেখা দিয়েছে নানা রকম অর্থনৈতিক সংকট। দেশটির সবগুলো খাতেই অবাদ দুর্নীতি ও উৎপাদনে ঘাটতি সহ আমদানির্ভর হয়ে যাওয়ায় বেড়েছে দেশটির বৈদেশিক ঋণের পরিমাণও। ফলে সেই ঋণ পরিশোধ করতে না পারে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছে লঙ্কান সরকার।

এমন চরম সংকটময় সময়েও দেশটিতে সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে এই সিরিজ বাতিল করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। গুঞ্জন রয়েছে নিজেদের মাটিতে এশিয়া কাপের আসরও আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা।

এই টালমাটাল অবস্থার মধ্যেই অবশ্য বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে শঙ্কা জাগলেও নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছে তারা এমনটা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি জানিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে শ্রীলঙ্কা সেই প্রতিশ্রুতি রক্ষা করবে তারা। পরিকল্পনামাফিক সবকিছু এগিয়ে যাচ্ছে জানিয়ে বিসিবির সিইও বলেন, ‘’বোঝাপড়ার মাধ্যমেই সময়গুলো নির্ধারণ করা হয়েছে। তারা এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। নির্ধারিত সূচি অনুযায়ীই তারা বাংলাদেশ সফর করবে। সে অনুযায়ীই আমাদের পরিকল্পনা এগোচ্ছে। আমি মনে করি শ্রীলঙ্কা ক্রিকেট সময়েই দল পাঠাবে।‘’

স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে দেশটির ক্রিকেট বোর্ডের উপরেও। তবে এই দুঃসময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পাশে থাকার কথাও জানিয়েছে। নিজামউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘’আগে তো সহযোগিতা চাইতে হবে। বিষয়টা এখন পর্যন্তও আসেইনি।‘’

উল্লেখ্য, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজটি অন্তর্ভুক্ত থাকছে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে। ৮ মে বাংলাদেশে আসার পর দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে শ্রীলঙ্কা দল মূল পর্বের প্রথম টেস্টে মাঠে নামবে ১৫ মে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর হবার কথা রয়েছে ২৩ মে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...