| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

গোপন তথ্য ফাঁসঃ বিয়ে আগে কত বছর প্রেম করেছিল রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ২২:২৩:৩৫
গোপন তথ্য ফাঁসঃ বিয়ে আগে কত বছর প্রেম করেছিল রণবীর-আলিয়া

রণবীর-আলিয়া দম্পতি আজ ১৪ এপ্রিল সন্ধ্যায় অন্তর্জালে বিয়ের ছবি প্রকাশ করে এক বিবৃতিতে বিয়ের আনুষ্ঠানিক খবর জানিয়েছেন।

অন্যদিকে বিভিন্ন খবরে প্রকাশ, ভারতীয় সময় তিনটার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া; এ সময় উপস্থিত ছিলেন দুজনের ঘনিষ্ঠজন করণ জোহর ও অয়ন মুখার্জিসহ পরিবারের সদস্যরা। বাস্তু ভবনের বাইরে অসংখ্য পাপারাজ্জি ও ভক্তরা ঘিরে ধরেছেন। আগেই জানানো হয়েছিল, রণবীর-আলিয়ার বিয়েতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও তাঁরা সামলাতে পারছেন না। যুগলের প্রথম ছবি তোলার জন্য মিডিয়াকর্মীরা মরিয়া।

বাস্তু বাসভবনে কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর সাহনি, সোনি রাজদান, মহেশ ভাট, পূজা ভাট, শাহীন ভাটসহ পরিবারের সদস্য ও বন্ধু উপস্থিত হয়েছেন।

বরমাল্য অনুষ্ঠানে সিদ্ধার্থ মালহোত্রা, সারা আলি খান, শাহরুখ খান ও আমির খানের উপস্থিত হওয়ার কথা ছিল।

বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের মধুচন্দ্রিমা পরিকল্পনার বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে। কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বত এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। অপর প্রতিবেদন বলছে, এ যুগল তাঁদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন। রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা দীর্ঘ হবে না। কারণ, বেশ কয়েকটি সিনেমার শুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই।

রণবীর-আলিয়ার বিবাহোৎসব ১৩ এপ্রিল শুরু হয়, চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। আগামীতে এ যুগলকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...