| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ঈদে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা, ট্রেইলার প্রকাশ (ভিডিও সহ)

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১১ ১৬:০৩:১৭
ঈদে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা, ট্রেইলার প্রকাশ (ভিডিও সহ)

যেমন লম্বা চুল, তেমন মোটা গোঁফ আর একগাল দাড়িতে। শুধু কি তাই? পোস্টারে রাগী চেহারার জিতের ভ্রু কাটা ছিল। চোখের এক মণি ছিল বাদামী আর অন্য মণি ছিল লাল। সব মিলিয়ে এক আজব চেহারা।

গত ১০ এপ্রিল গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল মুক্তি পেয়েছে এই নতুন সিনেমাটির ট্রেইলার। এই ছবির মুল কাহিনি হল, কলিযুগে দুষ্টের দমন করার জন্য রামের নয় রাবণের প্রয়োজন, এই বার্তাই ট্রেলারে দেওয়া হয়েছে। শুরুতে রাবণ হিসেবে থাকলেও তারপরই আবার রাম মুখোপাধ্যায় হিসেবে নিজের পরিচয় দিয়েছেন জিৎ। কলেজের অধ্যাপক রাম। ছাত্রছাত্রীদের সাংবাদিকতার পাঠ দেন। এর মধ্যেই আবার নিজের ছাত্রীর রাইয়ের প্রেমে পড়ে যান। মিষ্টি এই প্রেমের কাহিনি বেশ কিছুক্ষণ চলে। তারপরই আবার পাল্টে যায় কাহিনি। রাবণ হিসাবে দেখা যায় জিৎকে।

অপার বাংলার নতুন এই ছবিতে আলাদাভাবে নজর কেড়েছে জিতের লুক। রামের ভূমিকায় যে মানুষটি হ্যান্ডসাম হাঙ্ক ছিলেন, তিনিই আবার রাবণের ভূমিকায় নিজের ভোল পাল্টে ফেলেছেন। মাথায় ঢেউ খেলানো চুল, এক চোখের রং তীব্র লাল।

‘রাবণ’ সিনেমাটিতে জিৎ ছাড়াও রাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা লহমা ভট্টাচার্য। পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, শতাফ ফিগারের মতো অভিনেতারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...