| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, হাজতে সমর্থক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১১ ১২:৩৩:৫৯
আইপিএলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, হাজতে সমর্থক

শনিবার এই ঘটনা ঘটেছে পুণের স্টেডিয়ামে বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচ চলার সময়। তবে ওই সমর্থকের মাঠে ঢোকা নিয়ে লেগে গিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থা (এমসিএ) এবং মহারাষ্ট্র পুলিশের।

পিম্পড়ি-চিচওয়াড় পুলিশ দশরথ যাদব নামে ২৬ বছরের ওই সমর্থককে রবিবার গ্রেফতার করেছে। এই দর্শকের বিরুদ্ধে নিরাপত্তা ভঙ্গ ও খেলার মাঝে সমস্যা তৈরি করার মতো বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানা যায়। এক ভিডিয়োয় দেখা গিয়েছে, খেলা চলা কালিন সময়ে ওই সমর্থক প্রথমে মাঠে ঢুকে ব্যাট করতে থাকা কোহলীর সঙ্গে হাত মেলান। এর পর পয়েন্টে ফিল্ডিং করতে থাকা রোহিতের দিকে এগিয়ে গিয়ে একই কাজ করতে যান। তবে রোহিত আগে থেকেই হাত নেড়ে সমর্থককে ফিরে যেতে বলছিলেন। নাছড় এই সমর্থক। ওই সমর্থক তা শোনেননি। পরে পুলিশ মাঠে ঢুকে তাঁকে বের করে নিয়ে যায় মাঠে থেকে।

খেলা চলাকালিন সময়ে এমন ঘটনাকে পুলিশের গাফিলতি হিসেবেই দেখতে চাইছেন তাঁরা। সভাপতি বিকাশ কাকাতকর বলেছেন, “নিরাপত্তার ত্রুটি স্পষ্ট। কোনও মতেই পুলিশের উচিত হয়নি ওই সমর্থককে মাঠের মধ্যে প্রবেশ করতে দেওয়া। মাঠের বেড়া টপকানোর সময়েই ওকে আটকানো দরকার ছিল। এ ধরনের ছোট ঘটনাও ভবিষ্যতে হওয়া একেবারেই উচিত নয়। পুলিশকে আমরা সেটা জানিয়েছি এবং নিরাপত্তা আরও বাড়ানোর কথা বলেছি।”

প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকরও এই ঘটনায় ক্ষুব্ধ। বলেছেন, “ইদানীং এই ধরনের ঘটনা শোনা যায়নি। একজন সমর্থক সরাসরি খেলোয়াড়ের কাছে পৌঁছে যাচ্ছে, এটা নিরাপত্তার গাফিলতি তো বটেই। যে কোনও উপায়ে এই ঘটনা এড়াতে হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...