| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সামনের মাসে নতুন সিনেমার শুটে শাহরুখ, থাকছেন ভিকিও

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৭:৪৭:৫৭
সামনের মাসে নতুন সিনেমার শুটে শাহরুখ, থাকছেন ভিকিও

এক সূত্রের বরাতে বলিউড ভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে দাবি করেছে, এরই মধ্যে ‘থ্রি ইডিয়টস’খ্যাত রাজকুমার হিরানি এই সিনেমার প্রি–প্রডাকশনের কাজ শুরু করেছেন। মুম্বাইয়ের ফিল্মসিটি স্টুডিওতে পাঞ্জাবের একটি গ্রামের সেট নির্মাণ হবে, সেখানেই মার্চ থেকে হবে দৃশ্যধারণ। এই সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা মিলবে তাপসী পান্নুকে। বাকী শুট হবে লন্ডন ও বুদাপেস্টে।

এক পোর্টালের বরাতে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, এই সিনেমাতে দেখা মিলতে পারে ভিকি কুশলকেও। এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের ব্যাপারে আলোচনা করেছেন রাজকুমার হিরানি। যদিও আরও কয়েকজন অভিনেতাকেও বিবেচনা করা হচ্ছে এই চরিত্রের জন্য, তবে ভিকি সামনের সারিতে রয়েছেন।

বাকী আলোচনা সফল হলে দেখা শাহরুখ-হিরানির সিনেমায় দেখা মিলতে পারে ভিকির।

এর আগে ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল দাবি করেছিল, তাপসী পান্নু ছাড়াও সামাজিক কমেডি ধাঁচের এই সিনেমাতে কাজল দেবগন, বিদ্যা বালানের দেখা মিলতে পারে। গল্পে দেখা যাবে, ভারত ও কানাডা দুই দেশ মিলিয়ে এক সাধারণ ব্যক্তির জীবন।

ভারতীয় দৈনিক মিড-ডে জানাচ্ছে, ‘টাইগার থ্রি’র অতিথি চরিত্র ও ‘পাঠান’ সিনেমার কিছু অংশের শুট করে ফেব্রুয়ারির মাঝামাঝিতে অ্যাটলি কুমারের ‘লায়ন’ সিনেমার শুটে অংশ নেবেন কিং খান। যেটির শুট ছেলে গ্রেপ্তার হওয়ার পর বন্ধ রেখেছিলেন বলিউড সুপারস্টার।

যদিও এসব সিনেমা প্রসঙ্গে এখনো আসেনি আনুষ্ঠানিক কোন ঘোষণা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...