| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চার্জ নিয়ে আর চিন্তা নয়, ১২ হাজার mAh ব্যাটারি আনছে Vivo

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৬ ১৪:৪৭:৪০
চার্জ নিয়ে আর চিন্তা নয়, ১২ হাজার mAh ব্যাটারি আনছে Vivo

নিজস্ব প্রতিবেদক: স্মার্টফোনের ব্যাটারি নিয়ে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। দীর্ঘ সময় চার্জ ধরে রাখার সুবিধা দিতে বিভিন্ন নির্মাতা বড় সক্ষমতার ব্যাটারি ব্যবহারের দিকে ঝুঁকছে। এবার সেই প্রতিযোগিতায় বড় চমক দেখাতে পারে ভিভো। নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ১২ হাজার mAh সক্ষমতার ব্যাটারির ব্যাপক উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি।

চীনের প্রযুক্তি বিষয়ক টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের (Digital Chat Station) দেওয়া তথ্য অনুযায়ী, ভিভোর নতুন ব্যাটারিটির রেটেড ক্যাপাসিটি হতে পারে ১১ হাজার ৯৭০ mAh। বাজারে এটি ১২ হাজার mAh ব্যাটারি হিসেবে পরিচিতি পেতে পারে। তবে এই ব্যাটারি কোন স্মার্টফোনে ব্যবহার করা হবে, তা এখনো নিশ্চিত নয়।

ভিভোর ১২ হাজার mAh ব্যাটারি নিয়ে যা জানা গেল

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে নতুন ব্যাটারির তথ্য প্রকাশ করেছেন ডিজিটাল চ্যাট স্টেশন। তাঁর দাবি, ‘ব্লু’ ব্র্যান্ডের অধীনে তৈরি একটি স্মার্টফোনের জন্য এই ব্যাটারির উৎপাদন শুরু হয়েছে। ‘ব্লু’ ব্র্যান্ড বলতে ভিভোকেই ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টিপস্টারের তথ্য অনুযায়ী, শুধু ১১ হাজার ৯৭০ mAh ব্যাটারিতেই থেমে নেই প্রতিষ্ঠানটি। এর চেয়েও বেশি সক্ষমতার ব্যাটারি তৈরির কাজও শুরু হয়েছে। বড় ডিসপ্লের স্মার্টফোনে এসব ব্যাটারি ব্যবহার করা হতে পারে।

তবে সম্ভাব্য ফোনের নাম, বাজারে আসার সময় কিংবা অন্যান্য ফিচার সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আগের লিকেও ছিল ১১ থেকে ১২ হাজার mAh ব্যাটারির ইঙ্গিত

ভিভোর বড় ব্যাটারির পরিকল্পনা নিয়ে এর আগেও আলোচনা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটি ১১ হাজার থেকে ১২ হাজার mAh টিপিক্যাল ক্যাপাসিটির সিঙ্গেল-সেল সিলিকন ব্যাটারি পরীক্ষা করছে।

সেই সময় বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে থাকার কথা জানা গিয়েছিল। এবার নতুন প্রতিবেদনে প্রায় ১২ হাজার mAh ব্যাটারির ব্যাপক উৎপাদন শুরুর দাবি করা হয়েছে। ফলে ভিভোর বড় ব্যাটারির স্মার্টফোন বাজারে আসার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ভিভোর ফোল্ডেবল ফোনেও থাকতে পারে নতুন চমক

এদিকে ভিভোর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন নিয়েও কিছু তথ্য সামনে এসেছে। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, ফোনটিতে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহারের ক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই। তবে ফোনটির ডিজাইন ও গঠন নিয়ে এখনো কাজ চলছে।

প্রতিবেদন অনুযায়ী, ভিভো বড় ফোল্ডেবল ডিসপ্লে অথবা তুলনামূলক বেশি চওড়া নকশার একটি ফোন তৈরির বিষয়টি বিবেচনা করছে। তবে কোন নকশাটি চূড়ান্ত হবে, তা এখনো জানা যায়নি।

এর আগে টিপস্টার জানিয়েছিলেন, ২০২৭ সালে ভিভো নতুন নকশার একটি ওয়াইড-স্ক্রিন ক্যান্ডিবার ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনতে পারে। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

১০ হাজার mAh-এর বেশি ব্যাটারির ফোন আনতে পারে iQOO

শুধু ভিভো নয়, প্রতিষ্ঠানটির সাব-ব্র্যান্ড আইকিউওও (iQOO) বড় ব্যাটারির স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইকিউও ৭ ইঞ্চির ডিসপ্লে এবং ১০ হাজার mAh-এর বেশি সক্ষমতার ব্যাটারিযুক্ত একটি মিড-রেঞ্জ স্মার্টফোন নিয়ে কাজ করছে। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চীনের বাজারে ফোনটি উন্মোচন করা হতে পারে।

তবে ফোনটির নাম, প্রসেসর, ক্যামেরা কিংবা অন্যান্য স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি।

সব মিলিয়ে, ভিভো ও আইকিউওর পরিকল্পনা বাস্তবায়িত হলে স্মার্টফোনের ব্যাটারি সক্ষমতায় বড় পরিবর্তন আসতে পারে। তবে এসব তথ্য এখনো টিপস্টার ও বিভিন্ন প্রতিবেদনের ওপর নির্ভরশীল। ফোনগুলো বাজারে আসার আগে ব্যাটারির প্রকৃত সক্ষমতা, চার্জিং প্রযুক্তি ও অন্যান্য ফিচার সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...