| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও স্ত্রী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৬ ০৮:১৫:৪২
সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও স্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম। আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাদের বরখাস্তের আদেশ কার্যকর হবে।

গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশে তাদের সামরিক চাকরি থেকে বরখাস্তের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্ধারিত সময় থেকে সেনাবাহিনীতে তাদের চাকরির অবসান ঘটবে।

সেনা আইনের যে ধারায় বরখাস্ত

সেনাবাহিনীর সংশ্লিষ্ট আদেশে বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা এবং এর অধীন প্রযোজ্য বিধিমালার উল্লেখ রয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে ‘চাকরি হতে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে।

সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোর্ট মার্শাল ছাড়াও সরকার কোনো সামরিক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। বরখাস্তের আদেশে তাকে সেনাসদরের এমঅ্যান্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন বলে আদেশে উল্লেখ রয়েছে।

সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

এদিকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এই রদবদলের অংশ হিসেবে চারটি পদাতিক ডিভিশনের নেতৃত্বসহ আনসার ও ভিডিপি, বিপসট এবং বিআইআইএসএসের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

যেসব কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে।

অন্যদিকে ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

এ ছাড়া জাতীয় প্রতিরক্ষা কলেজে কর্মরত মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এই ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমানের দায়িত্বেও পরিবর্তন এসেছে। একই সঙ্গে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তিন ব্রিগেডিয়ার জেনারেলের পদোন্নতি

সেনাবাহিনীর এই রদবদলে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন ও রাজু।

পদোন্নতির পর এ বি এম আব্দুল বাতিন ইমানিকে ১১ পদাতিক ডিভিশন এবং মোজাম্মেল হোসাইনকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর এই ধারাবাহিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক ও প্রাতিষ্ঠানিক পদে নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে যাচ্ছেন।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...