| ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

লগি-বইঠা ও লাঠিসোঁটা হাতে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৫ ২১:৩৯:০৪
লগি-বইঠা ও লাঠিসোঁটা হাতে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল

গোপালগঞ্জে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। মিছিলকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে আসতে থাকেন। পরে তাঁরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন।

দুপুর ১২টার দিকে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা যায়। তাঁরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার অভিযোগ

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় পুলিশের একটি সাঁজোয়া যানে লাল রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’ লেখা হয়।

এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা হয়।

এরপর পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধের চেষ্টা করেন মিছিলকারীরা। এ সময় যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর হয়। লঞ্চঘাট এলাকায় প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

আতঙ্কে দোকানপাট বন্ধ, জোরদার নিরাপত্তা

মিছিল ও সংশ্লিষ্ট ঘটনাগুলোকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। লঞ্চঘাট, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যদের মোতায়েন করা হয়।

শহরের কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

নিরাপত্তায় ১ হাজার ৩৫০ পুলিশ সদস্য

বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, জেলার নিরাপত্তায় বিশেষ পরিকল্পনার আওতায় কর্মকর্তাসহ মোট ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত মোবাইল প্যাট্রল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছিল। গোপালগঞ্জ সদরসহ জেলার চারটি উপজেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। শহরের সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

ছয় প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুনে প্রায় ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজিবি ছাড়াও পুলিশ, এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সাধারণ মানুষের জানমাল ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

তিনি আরও জানান, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ করবেন তাঁরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা জানানো হলেও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা তৎপরতা অব্যাহত রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় বড় ধাক্কা খেল স্বাগতিক বাংলাদেশ। ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...