আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার নতুন দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্যতালিকা প্রকাশ করে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এর আগে প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। অর্থাৎ, নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৬৮৩ টাকা।
সোনা বা রুপার গয়না কেনার আগে ক্রেতাদের সংশ্লিষ্ট ক্যারেটের নির্ধারিত দাম জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গয়না কেনার সময় নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য মজুরি ও অন্যান্য চার্জ যুক্ত হতে পারে। ফলে চূড়ান্ত দাম নির্ভর করবে গয়নার ধরন ও প্রযোজ্য খরচের ওপর।
রাকিব/
