| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে, সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৬ ২৩:২৩:০৭
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে, সুখবর

নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেল কার্যকরের মধ্যেই সুখবর পেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। ১১তম গ্রেডে থাকা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতি সরকারি বেতন ব্যবস্থাপনা সফটওয়্যার আইবাস++-এ যুক্ত করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা।

অর্থ বিভাগের আদেশে সংশ্লিষ্টদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি আইবাস++ সফটওয়্যারে যুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ বা জিও জারির তারিখের আগের কোনো সময়ের আর্থিক বকেয়া বেতন-ভাতা প্রধান শিক্ষকরা পাবেন না।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি গত বছরের ১৫ ডিসেম্বর ১০ম গ্রেডে উন্নীত করা হয়। আদালতের রায়ের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তবে প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে এতদিন ১০ম গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণের কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

সর্বশেষ অর্থ বিভাগের নির্দেশনার ফলে সেই প্রক্রিয়া এগিয়ে গেল। এখন আইবাস++-এ প্রয়োজনীয় ব্যবস্থা যুক্ত হলে ১১তম গ্রেডে থাকা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা যাবে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী ১০ম গ্রেডে মূল বেতন শুরু হয়েছে ৩২ হাজার টাকা থেকে। এই গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ৭৭ হাজার ৩০০ টাকা।

ফলে ১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

এর আগে বিভিন্ন সময়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম ও ১২তম গ্রেডে বেতন নির্ধারণ করা হতো। পুরোনো পে স্কেলে ১১তম গ্রেডের মূল বেতন ছিল ১২ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডের মূল বেতন শুরু হতো ১১ হাজার ৩০০ টাকা থেকে।

নতুন পে স্কেলে ১১তম গ্রেডের মূল বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডের মূল বেতন ২৪ হাজার ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৫৮ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল ২০২৬ গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে স্কেল অনুমোদন করা হয়। পরে ১৯ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের নতুন ব্যবস্থা চালু হলে সংশ্লিষ্ট শিক্ষকরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। তবে জিও জারির আগের সময়ের বকেয়া পাওয়ার সুযোগ থাকছে না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...