| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আইবাস++-এ পে ফিক্সেশন করবেন যেভাবে, জেনে নিন নিয়ম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৬ ০৬:৩১:২৯
আইবাস++-এ পে ফিক্সেশন করবেন যেভাবে, জেনে নিন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে আইবাস++ পোর্টালের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৫ অক্টোবর থেকে শুরু হওয়া পে ফিক্সেশন কার্যক্রম ২০ অক্টোবরের মধ্যে শেষ করার কথা রয়েছে।

পে ফিক্সেশন সম্পন্ন হলে নতুন বেতনকাঠামো অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীর নতুন মূল বেতন নির্ধারিত হবে। একই সঙ্গে নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্য হিসাব করে বকেয়ার পরিমাণও নির্ধারণ করা হবে। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী অক্টোবর মাসের বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া পাওয়ার সুযোগ রয়েছে।

আইবাস++-এ প্রবেশ করবেন যেভাবে

নতুন পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করা হচ্ছে।

গত ১৭ সেপ্টেম্বর জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর ৩২ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনলাইনে বেতন নির্ধারণের জন্য নির্দেশিকা জারি করেছে অর্থ বিভাগ।

গেজেটেড কর্মকর্তারা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সরাসরি আইবাস++ পোর্টালে প্রবেশ করতে পারবেন। অন্যদিকে নন-গেজেটেড কর্মচারীদের এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে। উভয় ক্ষেত্রেই নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি (OTP) দিয়ে প্রবেশ নিশ্চিত করতে হবে।

প্রবাসী কর্মচারীদের ক্ষেত্রে নিবন্ধিত ই-মেইল ঠিকানায় ওটিপি পাঠানোর ব্যবস্থা রয়েছে। আর যেসব কর্মচারীর এনআইডি নেই, তাদের পে ফিক্সেশন শুরু করার আগে পরিচয়পত্র নিবন্ধনের কাজ সম্পন্ন করতে হবে।

পে ফিক্সেশন করবেন যেভাবে

আইবাস++-এর নির্দিষ্ট পে ফিক্সেশন অপশনে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তথ্য পূরণ করার পর আবেদন জমা দেওয়ার আগেই সম্ভাব্য নতুন মূল বেতন দেখা যাবে।

সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিলে মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে তা জানানো হবে। এরপর তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে।

গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রয়োজনীয় বিবরণী হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠাবেন। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস রেকর্ড ও সরকারি নথির সঙ্গে আগের চাকরি এবং বেতনসংক্রান্ত তথ্য মিলিয়ে যাচাই করা হবে।

চূড়ান্ত অনুমোদন কীভাবে হবে

তথ্য ও নথিপত্র সঠিক পাওয়া গেলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় অনলাইনে তা যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবে।

অনুমোদনের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে একটি বিশেষ যাচাই নম্বর তৈরি হবে। ফলে হিসাবরক্ষণ কর্মকর্তার আলাদা ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন হবে না। অনলাইনে পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর চাকরির নথিতে নতুন বেতন ও যাচাই নম্বর উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবেন।

যেসব তথ্য ও নথি প্রস্তুত রাখতে হবে

পে ফিক্সেশনের সময় পদোন্নতি, বদলি, টাইম স্কেল ও উচ্চতর গ্রেডের তথ্য দিতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট অফিস আদেশ ও প্রয়োজনীয় নথিপত্রও প্রস্তুত রাখতে হবে।

বিশেষ করে এনআইডি নম্বর, নাম, পদবি, গ্রেড ও বেতনসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে দিতে হবে। ভুল বা অসংগত তথ্য দিলে পরবর্তী সময়ে জটিলতা তৈরি হতে পারে।

এ ছাড়া আইবাস++-এ নিবন্ধিত মোবাইল নম্বর প্রয়োজন হবে। এনআইডি না থাকলে চাকরির নথিতে থাকা পরিচয়সংক্রান্ত তথ্যও আগে হালনাগাদ করতে হবে।

অনলাইনে তথ্য দেওয়ার পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় তা যাচাই করবে। অনলাইনে দেওয়া তথ্যের সঙ্গে সরকারি নথিপত্রের কোনো অসংগতি পাওয়া গেলে সংশোধনের প্রয়োজন হতে পারে।

শুধু অনলাইনে তথ্য পূরণ করলেই পে ফিক্সেশন প্রক্রিয়া শেষ হবে না। আগের চাকরির ইতিহাস, বেতন নির্ধারণ ও অন্যান্য তথ্যের সঙ্গে নতুন তথ্যের সামঞ্জস্য থাকতে হবে। অনলাইনে তথ্য দিতে কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার সহায়তা নেওয়া যাবে।

নতুন বেতন ও বকেয়া কীভাবে হিসাব হবে

২০২৬ সালের ৩০ জুনের মূল বেতনকে ভিত্তি ধরে নতুন বেতন স্কেল নির্ধারণ করা হবে। নতুন ও পুরোনো বেতনের পার্থক্যের ৪০ শতাংশ ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং ৭০ শতাংশ ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেওয়ার কথা রয়েছে।

এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর হবে। নতুন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন বেতন নির্ধারণ চূড়ান্ত হওয়ার পর নতুন মূল বেতনের ভিত্তিতে বেতন বিল তৈরি করা হবে। একই সঙ্গে বকেয়া পাওনার হিসাবও চূড়ান্ত করা হবে। এরপর অক্টোবর মাসের বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হবে।

নতুন পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন

সরকার ১১ বছর পর গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...