| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আজ ২১ ক্যারেট একভরি স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৪ ১৮:৩২:৩৬
দেশে আজ ২১ ক্যারেট একভরি স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আজ রোববার (৪ অক্টোবর) আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত বুধবার সোনার দাম সমন্বয় করেছিল। এরপর নতুন করে সোনার দাম পরিবর্তনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগে এ ক্যাটাগরির এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। অর্থাৎ, এক ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

এদিকে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। আগের দামের তুলনায় এ ক্যাটাগরিতে এক ভরিতে বেড়েছে ২ হাজার ৯৯ টাকা।

অন্যদিকে, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। এই ক্যাটাগরিতে এক ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা। এ ক্যাটাগরিতে এক ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১০৮ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

অর্থাৎ, বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, আজও দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেটসহ অন্যান্য ক্যাটাগরির সোনা এবং রুপা একই দামে বিক্রি হচ্ছে।

পরবর্তী সময়ে বাজুস সোনা বা রুপার দাম পরিবর্তনের ঘোষণা দিলে সেই অনুযায়ী দেশের বাজারেও নতুন দর কার্যকর হবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...