শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজের নতুন তিনটি স্মার্টফোন এনেছে শাওমি বাংলাদেশ। মডেলগুলো হলো রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি ও রেডমি নোট ১৭ ৪জি। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ফোনগুলোতে রয়েছে বিভিন্ন আধুনিক ফিচার।
নতুন ফোনগুলোর সঙ্গে প্রথমবারের মতো ২ বছরের বিক্রয়োত্তর সেবা ও ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা দিচ্ছে শাওমি। এছাড়া বাড়তি খরচ ছাড়াই ১২ মাসের কিস্তিতে ফোন কেনার সুযোগ রয়েছে। নির্দিষ্ট অফারের আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও বিভিন্ন উপহারও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন স্মার্টফোন ও এসব অফারের তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি
সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জিতে রয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটিতে ১০০ ওয়াট হাইপারচার্জিং ও ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রয়েছে।
১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫। ধুলো ও পানি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং দেওয়া হয়েছে।
ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা।
রেডমি নোট ১৭ প্রো ৫জি
রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে রয়েছে ৮ হাজার ৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি। দ্রুত চার্জের জন্য এতে ৬৭ ওয়াট হাইপারচার্জ সুবিধা রয়েছে।
ফোনটিতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। বাংলাদেশে এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ৯৯৯ টাকা।
রেডমি নোট ১৭ ৪জি
রেডমি নোট ১৭ ৪জি মডেলে রয়েছে ৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা রয়েছে।
ফোনটির দুটি সংস্করণ রয়েছে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩২ হাজার ৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আগের প্রজন্মগুলোর মতো নতুন রেডমি নোট ১৭ সিরিজও ক্রেতাদের প্রত্যাশা পূরণ করবে বলে তারা আশা করছেন। বাংলাদেশে রেডমি নোট সিরিজের সাফল্যের ধারাবাহিকতা নতুন মডেলগুলো আরও এগিয়ে নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- আবারও বাড়ল সিগারেটের দাম
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
- Google Pixel 11 Pro রিভিউ: ছোট আকারে ফ্ল্যাগশিপের বড় আয়োজন
