| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৫:৩৪:০৭
ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে আশির দশকে ফিরে যাওয়ার নতুন ট্রেন্ড। তবে বাস্তবে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বর্তমান সময়ের ছবিকে বদলে দেওয়া হচ্ছে চার দশক আগের রেট্রো আবহে।

রঙিন পোশাক, বড় ফ্রেমের চশমা, আশির দশকের চুলের স্টাইল ও পুরোনো দিনের ফ্যাশনে তৈরি এসব ছবি দেখে মনে হচ্ছে, যেন সময়ের কাঁটা সত্যিই পেছনে ফিরে গেছে। সাধারণ মানুষের পাশাপাশি এই ট্রেন্ডে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

চিত্রনায়িকা পূর্ণিমা এআইয়ের তৈরি আশির দশকের লুকে নিজের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের ছবিতেও ফুটে উঠেছে আশির দশকের নায়কসুলভ উপস্থিতি। বাইকে বসা, চোখে কালো চশমা ও সে সময়ের পোশাকে তার ছবির সঙ্গে লেখা, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।’

অভিনেত্রী ভাবনাও নিজেকে সাজিয়েছেন রেট্রো আবহে। আশির দশকের আদলে তৈরি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’

তৌসিফ মাহবুব নিজের রেট্রো লুকের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’ একই ট্রেন্ডে ছবি শেয়ার করেছেন তমা মির্জা। তার সংক্ষিপ্ত মন্তব্য, ‘ট্রেন্ড ফলো করলাম।’

পূজা চেরীও যোগ দিয়েছেন এই আয়োজনে। আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘করলাম আরকি।’

এদিকে ‘চা গরম’ সিনেমায় ডাক্তার ইরিন চরিত্রে অভিনয় করা সাফা কবিরকেও দেখা গেছে রেট্রো লুকে। এআইয়ের মাধ্যমে তার সাজসজ্জা ও পুরো ভিজ্যুয়ালে যোগ করা হয়েছে আশির দশকের আবহ।

অর্চিতা স্পর্শিয়ার ছবিতেও ফুটে উঠেছে চার দশক আগের ফ্যাশন ও নস্টালজিক পরিবেশ। অভিনেত্রী নাবিলাও শামিল হয়েছেন এই ট্রেন্ডে। তার ছবিতেও রয়েছে আশির দশকের স্টাইল ও ভিনটেজ আবহ।

তবে এই রেট্রো যাত্রায় এখনো সরাসরি যুক্ত হননি শাকিব খান। তিনি নিজে আশির দশকের কোনো লুকের ছবি প্রকাশ না করলেও তার ভক্তরা এআই ব্যবহার করে প্রিয় নায়কের আশির দশকের নানা ছবি তৈরি করছেন। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। শাকিব খানকে আশির দশকে কেমন দেখাত, সেই কৌতূহল থেকেই মূলত ভক্তরা এমন ছবি তৈরি করছেন।

সব মিলিয়ে এআইয়ের তৈরি আশির দশকের ছবির এই ট্রেন্ড শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের বিনোদন নয়, বরং পুরোনো দিনের ফ্যাশন, নান্দনিকতা ও নস্টালজিয়াকে নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন করে উপভোগের সুযোগ করে দিয়েছে।

ছবি আপলোড করার পর নিচের প্রম্পটটি ব্যবহার করতে পারেন:

“Reimagine this image as a realistic portrait from a Bangladeshi or Indian film of the 1980s. Keep the person’s recognisable facial features and natural skin tone. Add period-appropriate voluminous hair, colourful Indian or Bangladeshi clothing, statement jewellery, warm studio lighting, subtle analogue film grain and slightly faded colours. Maintain photorealism and a natural, elegant appearance. Make it look like a real photograph taken in the 1980s, not a modern photo with a vintage filter.”

আরও যেসব ৮০-এর দশকের স্টাইল চেষ্টা করতে পারেন

আরও আকর্ষণীয় ফলাফলের জন্য নির্দিষ্ট কোনো পরিবেশ বা চরিত্রের স্টাইল বেছে নেওয়া যায়। যেমন ৮০-এর দশকের ঢালিউড, বলিউড বা হলিউডের নায়ক-নায়িকার পোর্ট্রেট, পুরোনো পারিবারিক অ্যালবাম, বিয়ের ছবি কিংবা আশির দশকের শেষ দিকের রাস্তার ছবি।

পোশাক, চুলের ধরন, ব্যাকগ্রাউন্ড, রঙ ও ছবির আবহ সম্পর্কে যত নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে, তৈরি ছবিটি তত বেশি কাঙ্ক্ষিত ৮০-এর দশকের পরিবেশের কাছাকাছি করা সম্ভব।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...