| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশে নতুন চার্জ বসাচ্ছে ভারত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৩ ২০:২২:৩১
বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশে নতুন চার্জ বসাচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ওপর নতুন একটি চার্জ আরোপ হতে যাচ্ছে। গ্রিড পরিচালনা, বিদ্যুৎ সরবরাহের হিসাব-নিকাশ এবং আন্তঃসীমান্ত বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির জন্য এই চার্জ নেওয়া হবে। এর নাম সেটেলমেন্ট নোডাল এজেন্সি বা এসএনএ চার্জ।

প্রস্তাব অনুযায়ী, ভারত থেকে আমদানি করা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশকে ০.০০৫ ভারতীয় রুপি অতিরিক্ত দিতে হবে। এই অর্থ বিদ্যুতের মূল দাম বা ট্যারিফের বাইরে পরিশোধ করতে হবে।

ইতোমধ্যে এসএনএ চার্জ কার্যকরের জন্য ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৮ আগস্ট বিদ্যুৎ বিভাগ থেকে এ বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের বিদ্যুৎবিষয়ক আইন অনুযায়ী এ ধরনের চুক্তি করা প্রয়োজন। চুক্তি স্বাক্ষরে বিলম্ব হলে ভারত থেকে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রথমে বেশি চার্জ চেয়েছিল ভারত

অর্থ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারত শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ০.০১ ভারতীয় রুপি বা ১ পয়সা হারে এসএনএ চার্জ দাবি করেছিল। পরে বিপিডিবির দরকষাকষির মাধ্যমে তা কমিয়ে ০.০০৫ রুপি বা আধা পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, বিপিডিবির লিখিত অনুরোধের পর ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের (সিইআরসি) কাছে এসএনএ চার্জ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। এ হার নির্ধারণের ক্ষেত্রে ভুটান ও নেপালের সঙ্গে ভারতের বিদ্যুৎ বাণিজ্যে বর্তমানে কার্যকর চার্জও বিবেচনায় নেওয়া হয়েছে।

কেন নেওয়া হচ্ছে এসএনএ চার্জ?

এসএনএ চার্জ মূলত বিদ্যুতের দাম নয়। আন্তঃদেশীয় বিদ্যুৎ বাণিজ্যের সঙ্গে যুক্ত গ্রিড পরিচালনা ও আর্থিক নিষ্পত্তির খরচ মেটাতেই এ চার্জ নেওয়া হবে।

এর আওতায় বিদ্যুৎ সরবরাহের সময়সূচি সমন্বয়, গ্রিড-সংক্রান্ত বিভিন্ন চার্জ, মিটারিং, এনার্জি অ্যাকাউন্টিং এবং নির্ধারিত পরিমাণের চেয়ে কম-বেশি বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ডেভিয়েশন চার্জসহ বিভিন্ন হিসাব-নিকাশের নিষ্পত্তি করা হয়।

ভারতের আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডে বাংলাদেশকে পৃথক একটি কন্ট্রোল এরিয়া হিসেবে বিবেচনা করা হয়। ফলে ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে মিটারিং, এনার্জি অ্যাকাউন্টিং ও সেটেলমেন্টের জন্য নির্দিষ্ট ব্যবস্থাপনা রয়েছে।

প্রতি ঘণ্টায় চার্জ কত হতে পারে?

ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় আমদানি হলে প্রতি ঘণ্টায় বাংলাদেশ প্রায় ১১ লাখ ৬০ হাজার ইউনিট বিদ্যুৎ পাবে।

প্রতি ইউনিটে ০.০০৫ ভারতীয় রুপি হারে এসএনএ চার্জ হিসাব করলে প্রতি ঘণ্টায় ভারতকে প্রায় ৫ হাজার ৮০০ রুপি দিতে হবে।

ভারত থেকে মোট কত বিদ্যুৎ আসে?

দীর্ঘদিন ধরেই ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। বিভিন্ন চুক্তির আওতায় বর্তমানে ভারত থেকে সর্বোচ্চ ২ হাজার ৬৫৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ব্যবস্থা রয়েছে।

এর মধ্যে এনভিভিএনের মাধ্যমে এনটিপিসির বিদ্যুৎকেন্দ্র থেকে ২৫০ মেগাওয়াট, দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে ৩০০ মেগাওয়াট, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন থেকে ১৬০ মেগাওয়াট, পিটিসি ইন্ডিয়ার মাধ্যমে সেম্বকর্প এনার্জি ইন্ডিয়ার কেন্দ্র থেকে ২০০ মেগাওয়াট এবং সেম্বকর্প এনার্জি ইন্ডিয়া থেকে আরও ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়।

এই পাঁচটি উৎস থেকে মোট ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুতের জন্যই মূলত এসএনএ চার্জসংক্রান্ত চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আদানির বিদ্যুতের ক্ষেত্রে আলাদা চুক্তি লাগবে না

এর বাইরে ভারতের ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে আদানি পাওয়ারের মাধ্যমে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে বিপিডিবির।

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির মধ্যেই এ ধরনের চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। তাই ওই বিদ্যুতের জন্য আলাদা করে এসএনএ চুক্তি করার প্রয়োজন হবে না।

সব মিলিয়ে, নতুন এসএনএ চার্জ বাংলাদেশের বিদ্যুৎ আমদানির মূল ট্যারিফ বাড়াবে না, তবে ভারত থেকে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে অতিরিক্ত গ্রিড ও লেনদেন-সংক্রান্ত ব্যয় যোগ করবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...