৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি গোল করেও ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচাতে পারলেন না। ঘরের মাঠে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে টানা পঞ্চম ম্যাচে জয়হীন থাকল মায়ামি।
রোববার (২৩ আগস্ট) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শুরু থেকেই পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে তারা।
৫৯তম মিনিটে টরন্টোর হয়ে গোল করেন জশ সার্জেন্ট। এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেরিক এতিয়েন জুনিয়র। ফলে ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি।
ম্যাচের ৮২তম মিনিটে মায়ামিকে ঘুরে দাঁড়ানোর আশা দেখান মেসি। সতীর্থ রদ্রিগো দে পলের দারুণ এক থ্রু বল থেকে গোলটি করেন আর্জেন্টাইন তারকা।
এরপর সমতায় ফেরার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ চালায় মায়ামি। তবে টরন্টোর রক্ষণ ভেদ করে আর গোলের দেখা পায়নি তারা।
টানা পাঁচ ম্যাচে জয়হীন মায়ামি
এই হারে গত পাঁচ ম্যাচে ইন্টার মায়ামির রেকর্ড দাঁড়িয়েছে চার হার ও এক ড্র। এমএলএসের পাশাপাশি লিগস কাপেও হতাশ করেছে দলটি। লিগস কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
তবে হারের পরও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা সাত ম্যাচ পিছিয়ে আছে, যদিও ন্যাশভিলের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে।
এদিকে নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে ১-১ গোলে ড্র করে মায়ামির কাছাকাছি চলে এসেছে রবার্ট লেভানডভস্কির শিকাগো ফায়ার। মায়ামির চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
গোলের তালিকায় মেসি দ্বিতীয়
টরন্টোর বিপক্ষে গোল করে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪। লিগের সর্বোচ্চ গোলদাতা পেটার মুসার চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন তিনি। মুসার গোলসংখ্যা ১৬।
অন্যদিকে, অরল্যান্ডো সিটি ২-১ গোলে রিয়াল সল্ট লেককে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সের এমএলএস কাপ প্লে-অফের জায়গা নিশ্চিত করেছে। অরল্যান্ডোর হয়ে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান। অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে সম্প্রতি অরল্যান্ডোতে যোগ দেওয়ার পর এটিই এমএলএসে গ্রিজমানের প্রথম জোড়া গোল।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
- বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক
- বদলে গেছে জমির নামজারির নিয়ম!
- টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!
- সুদের হারের পরিবর্তনে সোনার দামে ঊর্ধ্বমুখী
- ৭ কোটি টাকার সড়ক, মাঝখানে দোকান রেখেই নির্মাণ
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- ২০২৭ মডেলে নতুন রঙে Kawasaki Z125 ও Ninja 125
- হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব ধরনের বিল
