ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত
নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ। ভারতের জায়গায় আগামী সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় খেলার আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে অংশগ্রহণের জন্য প্রয়োজন ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদন। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সেই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফিফার অর্থায়নে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে আসিয়ান কাপের ডিভিশন-১-এর ম্যাচগুলো। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হবে প্রতিযোগিতা।
বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে লাল-সবুজের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ফলে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের জন্য শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।
শুধু গ্রুপ পর্বের তিন ম্যাচেই শেষ হবে না বাংলাদেশের টুর্নামেন্ট। গ্রুপে অবস্থান নির্ধারণের জন্য আরও একটি ম্যাচ খেলতে হবে প্রতিটি দলকে। দুই গ্রুপের চ্যাম্পিয়নরা ফাইনালে মুখোমুখি হবে। রানার্সআপ দলগুলো খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। একইভাবে তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো যথাক্রমে পঞ্চম ও সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে।
অর্থাৎ প্রতিটি দলের জন্যই টুর্নামেন্টে অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ নিশ্চিত থাকবে। জাতীয় দলের জন্য নিয়মিত আন্তর্জাতিক ম্যাচের এমন সুযোগ তাই বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
টুর্নামেন্টে অংশ নিতে বাফুফেকে বড় ধরনের আর্থিক চাপও নিতে হবে না। আয়োজকরা অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও আবাসন ব্যয় বহন করবে। পাশাপাশি প্রতিটি দলকে অংশগ্রহণ বাবদ অর্থও দেওয়া হবে।
আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখেও এই টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলে জাতীয় দলের খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রস্তুতি আরও ভালোভাবে যাচাই ও শাণিত করার সুযোগ পাবেন।
ফলে সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ দলের জন্য ফিফা আসিয়ান কাপ শুধু আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়ানোর সুযোগ নয়, বরং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে নিজেদের প্রস্তুতি যাচাইয়েরও গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
- বদলে গেছে জমির নামজারির নিয়ম!
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আজ বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- সিঙ্গাপুর ডলারের দাম আজ কত
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
