| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ সোনার দাম, দেশে ভরি কত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২১ ২১:১৯:৩৪
বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ সোনার দাম, দেশে ভরি কত

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়ছে সোনার দাম। এরই ধারাবাহিকতায় মূল্যবান ধাতুটির দাম তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দুর্বল হয়ে পড়া মার্কিন ডলার এবং মার্কিন ট্রেজারি বন্ডের বাইব্যাক সিদ্ধান্তের প্রভাবেই সোনার দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শুক্রবার (২১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটে মার্কিন স্পট মার্কেটে সোনার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৬২ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। গত ২৯ মে’র পর এটিই সোনার সর্বোচ্চ দাম।

এদিকে মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২০ ডলারে পৌঁছেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান রয়টার্সকে বলেন, ডলারের দুর্বলতা সোনাসহ অন্যান্য মূল্যবান ধাতুর দাম বাড়াতে ভূমিকা রাখছে। পাশাপাশি বন্ডের আয়েও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

বিশ্ববাজারে শুধু সোনাই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ৩১ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৫ দশমিক ৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৬ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারেও সোনার দাম বর্তমানে বেশ চড়া। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত দামে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।

এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...