| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২১ ২০:৪৫:১৫
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ফিফা। আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। একই ঘটনায় আর্জেন্টিনা দলের কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে ৩ ম্যাচ এবং স্পেনের গাভিকে ১ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।

ফিফার ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। আলমাদা, আয়ালা ও গাভিকে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অতিরিক্ত সময়ের ম্যাচ শেষ হওয়ার পর স্পেনের খেলোয়াড়েরা উদযাপনের জন্য মাঠে ঢুকলে দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় পারেদেস ও মোলিনার বিরুদ্ধে শারীরিক আক্রমণের অভিযোগসহ একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। আলমাদা ও গাভির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ছিল।

ফিফার তদন্তে পারেদেসের বিরুদ্ধে তিনটি শারীরিক আক্রমণের অভিযোগ, মোলিনার বিরুদ্ধে দুটি শারীরিক আক্রমণের অভিযোগ এবং আলমাদা ও গাভির বিরুদ্ধে একটি করে অসদাচরণের অভিযোগ বিবেচনা করা হয়। আয়ালার বিরুদ্ধেও একটি শারীরিক আক্রমণের অভিযোগ ছিল। সংশ্লিষ্টদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ফিফা।

স্বস্তির বিষয় হলো, এই নিষেধাজ্ঞা জাতীয় দলের ম্যাচে কার্যকর হবে। ফলে নিষিদ্ধ খেলোয়াড়েরা নিজ নিজ ক্লাবের হয়ে ম্যাচ খেলতে পারবেন।

শুধু ফাইনালের ঘটনার জন্যই নয়, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের অভিযোগের মুখে পড়ে। এর মধ্যে ছিল বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুতে দেরি, ম্যাচ ও নিরাপত্তা প্রটোকল না মানা, দর্শকদের বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শনের মতো ঘটনা।

বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন ঘটনার কারণে এএফএকে ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ডলার বৈষম্যবিরোধী একটি কর্মসূচিতে ব্যয় করতে হবে। পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বকাপ ফাইনালের পরের ওই ঘটনার তদন্ত শেষ করে ফিফা এবার সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত জানিয়েছে। ফাইনালে মাঠের উত্তেজনার রেশ এবার আন্তর্জাতিক ফুটবলেও শাস্তির মাধ্যমে গড়াল।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...