৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মিয়ামির ম্যাচ জমে উঠেছে। ম্যাচের ৮৩ মিনিট শেষে দুই দলই ২-২ গোলে সমতায় রয়েছে।
ম্যাচের ১১তম মিনিটে ইন্ডিয়ানা ভাসেলের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। তবে মাত্র ১০ মিনিট পর, ২১তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে সমতা ফেরায় ইন্টার মিয়ামি। এরপর ২৬তম মিনিটে লিওনেল মেসি গোল করে মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৫৮তম মিনিটে নিল পিয়েরের গোলে আবারও সমতায় ফেরে ফিলাডেলফিয়া।
ম্যাচের পরিসংখ্যানেও ফিলাডেলফিয়ার আধিপত্য দেখা যাচ্ছে। তারা ১৬টি শট নিয়েছে, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে মিয়ামির শট ৪টি, লক্ষ্যে মাত্র ২টি। বল দখলে অবশ্য এগিয়ে মিয়ামি—৬০ শতাংশ, যেখানে ফিলাডেলফিয়ার দখল ৪০ শতাংশ।
পাসিংয়েও মিয়ামি এগিয়ে। তারা ৩৫০টি পাস দিয়ে ৮৭ শতাংশ সফলতা পেয়েছে; ফিলাডেলফিয়ার পাস ২৩৫টি এবং সফলতার হার ৭৯ শতাংশ।
ম্যাচের শেষ মুহূর্তে এখন দেখার বিষয়, কোনো দল জয়সূচক গোল করতে পারে কি না।
আয়শা/
