নতুন Insta360 X6, 8K ভিডিওতে ১৪০ মিনিট চলবে ব্যাটারি
নিজস্ব প্রতিবেদক: অ্যাকশন ক্যামেরার বাজারে নতুন ফ্ল্যাগশিপ মডেল X6 উন্মোচন করেছে Insta360। বিশেষ করে মোটরসাইকেলপ্রেমী ও কনটেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে ক্যামেরাটিতে যুক্ত করা হয়েছে ডেডিকেটেড Motorcycle Set, উন্নত উইন্ডপ্রুফ ৩৬০ মাইক্রোফোন এবং নতুন ২,৬০০mAh Xtreme Battery।
Insta360-এর দাবি, নতুন X6 একবার চার্জে 8K 30fps-এ টানা ১৪০ মিনিট পর্যন্ত ৩৬০ ডিগ্রি ভিডিও রেকর্ড করতে পারে। একই সেটিংসে এটি আগের X5-এর তুলনায় প্রায় ৫১ শতাংশ বেশি সময় ব্যাকআপ দিতে সক্ষম।
ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে দুটি কাস্টম Sony 1/1.1-inch স্কয়ার সেন্সর। Insta360 জানিয়েছে, এগুলো X5-এর তুলনায় ৩৩ শতাংশ বেশি সেন্সর এরিয়া এবং প্রতি ফ্রেমে প্রায় চার গুণ বেশি আলো গ্রহণ করতে পারে। ফলে কম আলোতেও উন্নতমানের ফুটেজ পাওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
X6-এর অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর 3-in-1 ক্যামেরা সিস্টেম। এর মাধ্যমে ডিভাইসটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, সাবজেক্ট ট্র্যাকিংসহ ফ্ল্যাট ক্যামেরা এবং সিঙ্গেল-লেন্স অ্যাকশন ক্যামেরা—এই তিনভাবেই ব্যবহার করা যাবে।
মোটরসাইকেল রাইডারদের জন্য বিশেষ সুবিধা
মোটরসাইকেল চালকদের জন্য X6-এ আলাদা Motorcycle Set রাখা হয়েছে। এতে রয়েছে হোলোগ্রাফিক স্পিড ড্যাশবোর্ড ওভারলে, অটো-লুপিং ড্যাশক্যাম মোড এবং স্বয়ংক্রিয়ভাবে নম্বরপ্লেট ব্লার করার সুবিধা।
এ ছাড়া ক্যামেরাটি ১০০টির বেশি অ্যাকসেসরিজের সঙ্গে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে Insta360। ফলে হেলমেট, বাইক বা শরীরের বিভিন্ন অংশে ক্যামেরা মাউন্ট করে ভিডিও ধারণের সুযোগ থাকছে।
অডিওর ক্ষেত্রেও এসেছে উন্নতি। X6-এ আপগ্রেডেড উইন্ডপ্রুফ ৩৬০ মাইক্রোফোনের পাশাপাশি রয়েছে নতুন Hidden Engine Mic। মোটরসাইকেল রাইডারদের জন্য বিশেষভাবে টিউন করা এই মাইক্রোফোন বাতাসের শব্দ কমিয়ে ইঞ্জিনের শব্দকে আলাদা করে ধারণ করতে পারে।
দ্রুত চার্জও হবে X6
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি দ্রুত চার্জিং সুবিধাও রয়েছে নতুন ক্যামেরাটিতে। খালি ব্যাটারি থেকে মাত্র ২৪ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে রাইডের সময় ব্যাটারি শেষ হয়ে গেলেও অল্প সময়েই আবার রেকর্ডিং শুরু করা যাবে।
Insta360 X6 ইতোমধ্যে বিক্রির জন্য বাজারে এসেছে। স্ট্যান্ডার্ড বান্ডেলের দাম শুরু হয়েছে ৬১৯ পাউন্ড থেকে। বিভিন্ন বান্ডেল ও দামের তথ্য পাওয়া যাবে Insta360-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া: গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার, গ্রেড-২০ এ ২০ হাজার
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- ৩০ থেকে ৩৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
- শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নবম পে-স্কেলে কার বেতন কত, জানা গেল নতুন প্রস্তাব
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল, খসড়া যাচ্ছে মন্ত্রিসভায়
- ২০০MP ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ আগস্ট ২০২৬
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
- জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ আগস্ট ২০২৬
- ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ
