| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বেকার যুবকদের জন্য বড় সুখবর, ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১১ ১৮:১৪:৪০
বেকার যুবকদের জন্য বড় সুখবর, ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এই ঋণ প্রকল্পের মাধ্যমে বিশেষ করে গ্রামের শিক্ষিত বেকার তরুণদের ব্যবসা ও আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে প্রকল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে প্রকল্পের কাঠামো, সম্ভাব্য তহবিল এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ‘উদ্যোগ’ প্রকল্পের তহবিলের আকার হতে পারে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা। দেশের সব তফসিলি বাণিজ্যিক ব্যাংককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সব প্রস্তুতি শেষ করে আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক শিগগিরই প্রকল্পটির বিস্তারিত নীতিমালা ও প্রজ্ঞাপন জারি করবে। এতে ঋণের সুদের হার, জামানতের শর্ত, একক ঋণের সর্বোচ্চ সীমা এবং আবেদনকারীদের যোগ্যতা নির্ধারণ করা হবে।

প্রজ্ঞাপন জারির পর সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের শাখার মাধ্যমে যোগ্য আবেদনকারীদের ঋণ বিতরণ শুরু করবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...