১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসির ফল: ঘরে বসেই যেভাবে ফল
শিক্ষা প্রতিবেদক: দেশের সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ আগস্ট প্রকাশিত হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির বিশ্বস্ত সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা খুব সহজেই ঘরে বসে ইন্টারনেট বা মোবাইল এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল ও পূর্ণাঙ্গ মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
ফলাফল দেখার দুটি সহজ ও কার্যকরী নিয়ম নিচে বিস্তারিত তুলে ধরা হলো:
১. ওয়েবসাইটের মাধ্যমে (মার্কশিটসহ)
শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে প্রথমে শিক্ষা বোর্ডের মূল ফলাফল দেখার সাইট educationboardresults.gov.bd অথবা eboardresults.com ভিজিট করতে হবে। এরপর পরীক্ষা বা এক্সামিনেশন অপশন থেকে ‘SSC/Dakhil/Equivalent’ সিলেক্ট করতে হবে। পরীক্ষার বছর হিসেবে ‘2026’ নির্বাচন করতে হবে। এরপর আপনার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সিলেক্ট করে নির্ধারিত ঘরে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে। সবশেষে স্ক্রিনে থাকা একটি ছোট সিকিউরিটি ক্যাপচা কোড বা গণিত সমাধান করে সাবমিট বাটনে ক্লিক করলেই মার্কশিটসহ সম্পূর্ণ ফলাফল চলে আসবে।
২. মোবাইলে এসএমএস এর মাধ্যমে
কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশন থেকে খুব দ্রুত ফলাফল জানা সম্ভব। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষরে টাইপ করতে হবে: SSC লিখে একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে, এরপর আরেকটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর 2026 লিখতে হবে। এরপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
উদাহরণস্বরূপ: ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল যদি 123456 হয়, তবে তাকে লিখতে হবে: SSC DHA 123456 2026 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি মেসেজে জিপিএসহ ফলাফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষা বোর্ডগুলোর প্রথম তিন অক্ষরের কোড হলো—ঢাকা (DHA), কুমিল্লা (COM), চট্টগ্রাম (CHI), রাজশাহী (RAJ), যশোর (JES), বরিশাল (BAR), সিলেট (SYL), দিনাজপুর (DIN), ময়মনসিংহ (MYM)। এছাড়া মাদ্রাসা বোর্ডের জন্য MAD এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC লিখতে হবে।
সরাসরি ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
