বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের নিয়ে ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ বা সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই দলে জায়গা পেয়েছেন স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের তারকা ফুটবলাররা।
বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন থেকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় সেরা একাদশে স্থান পেয়েছেন। রক্ষণভাগে আছেন মার্ক কুকুরেয়া ও পেদ্রো পেরো, আর মাঝমাঠে জায়গা পেয়েছেন দলের অন্যতম সেরা পারফর্মার রদ্রি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তিনি জিতেছেন গোল্ডেন বল।
রানার্সআপ আর্জেন্টিনা থেকে নির্বাচিত হয়েছেন দুইজন ফুটবলার। অধিনায়ক লিওনেল মেসি আক্রমণভাগে জায়গা পেয়েছেন ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে। আর রক্ষণে আছেন লিসান্দ্রো মার্টিনেজ, যিনি পুরো আসরে আর্জেন্টিনার ডিফেন্সের অন্যতম ভরসা ছিলেন।
সেমিফাইনালে ওঠা ফ্রান্স থেকেও সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনজন। আক্রমণভাগে রয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে, মাঝমাঠে মাইকেল ওলিসে এবং রক্ষণভাগে দায়ো উপামেকানো।
ইংল্যান্ডের জুড বেলিংহ্যামও জায়গা করে নিয়েছেন এই একাদশে। মিডফিল্ডার হয়েও পুরো টুর্নামেন্টে সাত গোল করে তিনি নজর কেড়েছেন।
স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড। দুর্দান্ত গোল করার ক্ষমতায় পুরো বিশ্বকাপজুড়েই তিনি ছিলেন অন্যতম আলোচিত তারকা।
গোলবারের নিচে জায়গা পেয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ সব সেভ করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন এবং কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা একাদশ (৪-৩-৩)
গোলরক্ষক:
- ভোজিনহা (কেপ ভার্দে)
ডিফেন্ডার:
- পেদ্রো পেরো (স্পেন)
- দায়ো উপামেকানো (ফ্রান্স)
- লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- মার্ক কুকুরেয়া (স্পেন)
মিডফিল্ডার:
- রদ্রি (স্পেন)
- জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
- মাইকেল ওলিসে (ফ্রান্স)
ফরোয়ার্ড:
- লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- আর্লিং হালান্ড (নরওয়ে)
- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
