৯০ মিনিটের খেলা শেষ; ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচ, জানুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রীতিমতো গোলবন্যা দেখা গেল। মায়ামিতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচে হ্যাটট্রিক করে জয়ের নায়ক হন বুকায়ো সাকা।
শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। মাত্র ৩ মিনিটে ডেক্লান রাইসের গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্স। এরপর ১৮ মিনিটে রাইসের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন এজেরি কনসা।
প্রথমার্ধের শেষদিকে আরও ভয়ংকর হয়ে ওঠে ইংল্যান্ড। ৩৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের পাস থেকে গোল করেন সাকা। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে এবেরেচি এজের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন এই ইংলিশ উইঙ্গার।
চার গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফ্রান্স। ৪৮ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে প্রথম গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৫৪ মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে ব্যবধান আরও কমান ব্র্যাডলি বারকোলা।
৬৬ মিনিটে আবারও ওলিসের অ্যাসিস্ট থেকে গোল করে ম্যাচে নিজের জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে নিজের মোট গোলসংখ্যা ২২-এ নিয়ে গিয়ে লিওনেল মেসির ২১ গোলের রেকর্ডও ছাড়িয়ে যান ফরাসি এই তারকা।
তবে ম্যাচের শেষদিকে আবারও ইংল্যান্ডের নিয়ন্ত্রণ ফিরে আসে। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। বিশ্বকাপের নকআউট পর্বে ১৯৬৬ সালের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে দায়ো উপামেকানোর অ্যাসিস্টে উসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে আরেকটি গোল শোধ করেন। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জুড বেলিংহ্যাম গোল করে ইংল্যান্ডের ৬-৪ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে ১৯৬৬ সালের বিশ্বকাপ শিরোপার পর ছেলেদের ফুটবলে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য অর্জন করল ইংল্যান্ড। বিদেশের মাটিতে এটিই তাদের ইতিহাসের সেরা বিশ্বকাপ ফলাফল।
অন্যদিকে, এই ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় স্থান নির্ধারণী পর্বের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে। মোট ১০ গোলের এই ম্যাচটি ভেঙে দিয়েছে ১৯৫৮ সালের ফ্রান্স-পশ্চিম জার্মানির ৯ গোলের পুরোনো রেকর্ড।
এছাড়া টুর্নামেন্টে সপ্তম অ্যাসিস্ট করে এক বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন মাইকেল ওলিসে। তিনি ভেঙে দিয়েছেন ১৯৭০ বিশ্বকাপে পেলের করা ছয় অ্যাসিস্টের ঐতিহাসিক রেকর্ড। অন্যদিকে, যেকোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ৬৬ বছর পর প্রথমবারের মতো ৬ গোল হজমের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্রান্সের।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
