| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফাইনালে কি নিষিদ্ধ হবেন আর্জেন্টিনার ফুটবলাররা, ফিফার নিয়ম কী বলছে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৬ ২২:২৩:১২
ফাইনালে কি নিষিদ্ধ হবেন আর্জেন্টিনার ফুটবলাররা, ফিফার নিয়ম কী বলছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ঐতিহাসিক এই জয়ের আনন্দের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে লিওনেল মেসির দল। ম্যাচ শেষে উদযাপনের সময় রাজনৈতিক বার্তাসংবলিত একটি ব্যানার প্রদর্শন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টাইন ফুটবলাররা।

প্রশ্ন উঠেছে, এই ঘটনায় কী ধরনের ব্যবস্থা নিতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা? জরিমানা, নাকি খেলোয়াড়দের নিষেধাজ্ঞা? বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে।

ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে রাজনৈতিক, ধর্মীয় বা বিতর্কিত বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এমন ঘটনায় সাধারণত ৫ হাজার থেকে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তবে ঘটনার গুরুত্ব ও প্রভাব বিবেচনায় আরও কঠোর শাস্তি, এমনকি নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।

এর আগেও এমন নজির রয়েছে। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে জাপানের বিপক্ষে ম্যাচ শেষে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের দায়ে দক্ষিণ কোরিয়ার ফুটবলার পার্ক জং-উকে ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।

এদিকে, ম্যাচ শেষে বিতর্কিত ব্যানার নিয়ে প্রশ্নের জবাবে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বলেন, ‘আমরা আর্জেন্টিনার সাধারণ মানুষকে হতাশ করতে পারতাম না।’

মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও একই প্রসঙ্গে বলেন, ‘এটি আমাদের ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়। যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন, তাদের সবার জন্যই বিষয়টি অত্যন্ত আবেগের। আমরা জানতাম, আজকের ম্যাচটি সেই বীরদের স্মরণ করেও খেলছিলাম।’

তবে এখন পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তির ঘোষণা দেয়নি ফিফা। বিষয়টি তদন্তের আওতায় এলে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সব বিতর্কের মাঝেই আগামী রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, সম্ভাব্য এই বিতর্ক ফাইনালের আগে আলবিসেলেস্তেদের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলে কি না।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...