| ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

শেষ হলো, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টি; জানুন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৫ ২০:০৯:১৩
শেষ হলো, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টি; জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই ছন্দ টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ধরে রাখতে পারেনি টাইগাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানের পরাজয় দিয়ে নতুন ফরম্যাটের অভিযান শুরু করেছে বাংলাদেশ।

বুলাওয়েতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারেই ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ব্রায়ান বেনেট। এছাড়া ডিয়ন মেয়ার্স ২০, সিকান্দার রাজা ও রায়ান বার্ল গুরুত্বপূর্ণ ছোট ছোট ইনিংস খেলেন। শেষদিকে ব্র্যাড ইভান্স মাত্র ১০ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহকে শক্তিশালী করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে নাহিদ রানা শুরুতেই তাদিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন। মারুমানি ৯ বলে ১৪ রান করেন।

ব্যাট হাতে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৫ রান এলেও ১৫ বলে ১২ রান করে সাইফ হাসান আউট হলে ভাঙে সেই জুটি। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম দ্রুত রান তুললেও ইনিংস বড় করতে পারেননি। মাত্র ৮ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।

মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ইয়াসির আলি রাব্বি। দীর্ঘদিন পর একাদশে ফিরে ৩৮ বলে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।

শেখ মেহেদিও কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৮ বলে ১৯ রানের বেশি করতে পারেননি। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদের কাছ থেকেও প্রত্যাশিত অবদান না আসায় নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে যায় সফরকারীরা।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে। সিরিজে সমতা ফেরাতে এখন পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...