| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল আজ, কখন ও কোথায় দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৫ ১৪:২২:১৪
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল আজ, কখন ও কোথায় দেখবেন

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই লড়াই ঘিরে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি সমর্থকের নজর এখন আটলান্টার দিকে।

বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল ম্যাচ।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশনে।

এ ছাড়া স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচটি উপভোগের সুযোগ থাকছে। নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি, টফি (Toffee) এবং বায়োস্কোপ (Bioscope) অ্যাপের মাধ্যমে ম্যাচটি লাইভ স্ট্রিমিং করা যাবে।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচ উপলক্ষে দেশের বিভিন্ন শহর ও পাড়া-মহল্লায় বড় পর্দায় খেলা দেখার আয়োজনও করা হয়েছে। ফলে বন্ধু-স্বজনদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে আর্জেন্টিনা-ইংল্যান্ডের হাইভোল্টেজ লড়াই উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।

ফাইনালে ওঠার লড়াইয়ে দুই ফুটবল পরাশক্তির এই ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা এখন তুঙ্গে। শেষ পর্যন্ত কে নিশ্চিত করবে ফাইনালের টিকিট, লিওনেল মেসির আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, সেই উত্তর মিলবে আজ রাতেই।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...