| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

৪টি পরিস্থিতি যা, বিশ্বকাপের ইতিহাস বদলে দিতে পারে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১২ ১৮:৪৪:২৫
৪টি পরিস্থিতি যা, বিশ্বকাপের ইতিহাস বদলে দিতে পারে

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ অধ্যায়ে পৌঁছে গেছে। সেমিফাইনালের লড়াইকে ঘিরে শুধু ফাইনালের টিকিট নয়, ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগও তৈরি হয়েছে চার ফুটবল পরাশক্তির সামনে। আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের সামনে রয়েছে এমন কয়েকটি অর্জনের হাতছানি, যা বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক হয়ে থাকতে পারে।

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও শিরোপা ধরে রাখার দৌড়ে রয়েছে। যদি লিওনেল স্কালোনির দল শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারে, তবে তারা টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ইতিহাসের তৃতীয় দল হবে। এর আগে কেবল ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) এবং ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২) এই কীর্তি গড়তে পেরেছে। ফলে আলবিসেলেস্তেদের সামনে রয়েছে ফুটবল ইতিহাসে নিজেদের নাম আরও উজ্জ্বল করে লেখার সুযোগ।

তৃতীয় বিশ্বকাপ জয়ের অপেক্ষায় ফ্রান্স

২০১৮ সালের বিশ্বকাপ জয়ী এবং ২০২২ সালের রানার-আপ ফ্রান্স এবার জিততে পারলে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করার সুযোগ পাবে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ইয়ামালের সামনে বিরল কীর্তি

স্পেন শিরোপা জিতলে তরুণ তারকা লামিন ইয়ামালের সামনে তৈরি হবে অনন্য এক ইতিহাস। অল্প বয়সেই ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপও জিততে পারলে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম দুর্লভ অর্জনের মালিক হবেন। মাত্র ১৯ বছর বয়সে ইউরো ও বিশ্বকাপ জয়ের ডাবল সম্পন্ন করার নজির গড়তে পারেন স্প্যানিশ এই বিস্ময়বালক।

৬০ বছরের অপেক্ষা শেষ করতে চায় ইংল্যান্ড

১৯৬৬ সালের পর আর কখনো বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। দীর্ঘ ছয় দশকের শিরোপা খরা কাটিয়ে আবারও বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখছে থ্রি লায়ন্সরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ এসেছে হ্যারি কেনদের সামনে।

বিশ্বকাপের শেষ চার দলের লড়াই তাই শুধু একটি ট্রফির জন্য নয়, বরং ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখার লড়াইও। কে গড়বে নতুন ইতিহাস, আর কার স্বপ্ন থেমে যাবে সেমিফাইনালেই, সেটিই এখন দেখার অপেক্ষা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...