৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হলেও অতিরিক্ত সময়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ১০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৬৭ মিনিটে দান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। এরপর ৭২ মিনিটে ব্রিল এম্বোলো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইসরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ১১২ মিনিটে জুলিয়ান আলভারেজ এবং ১২০+১ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।
পরিসংখ্যানে পুরো ম্যাচেই আধিপত্য ছিল আর্জেন্টিনার। তারা ২৩টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে সুইজারল্যান্ড ১৩টি শটের মধ্যে ৫টি অন টার্গেটে রাখে। বল দখলে আর্জেন্টিনা ছিল ৫৯ শতাংশ, যেখানে সুইজারল্যান্ডের ছিল ৪১ শতাংশ। এছাড়া আর্জেন্টিনা ৬১৬টি পাস সম্পন্ন করে ৮৮ শতাংশ পাস সফলতার হার ধরে রাখে।
এই জয়ের মাধ্যমে শিরোপা ধরে রাখার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। এখন সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নতুন স্বপ্ন বুনছে লিওনেল মেসির দল।
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
