| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম বেলজিয়াম ম্যাচ; লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১১ ০১:১৬:২২
১৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম বেলজিয়াম ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখাচ্ছে স্পেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৫ মিনিট পর্যন্ত বেলজিয়ামকে চাপে রাখলেও এখনো গোলের দেখা পায়নি লা রোহা। ফলে ম্যাচের স্কোর ০-০।

শুরুর বাঁশি বাজার পর থেকেই আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছে স্পেন। প্রথম ১৫ মিনিটেই তারা ৩টি শট নিয়েছে, যদিও কোনোটি লক্ষ্যভেদী হয়নি। অন্যদিকে বেলজিয়াম এখন পর্যন্ত একটি শটও নিতে পারেনি।

বল দখলেও স্পষ্ট ব্যবধানে এগিয়ে স্প্যানিশরা। তাদের দখলে রয়েছে ৬১ শতাংশ বল, যেখানে বেলজিয়ামের দখল মাত্র ৩৯ শতাংশ। পাসের সংখ্যাতেও বড় ব্যবধানে এগিয়ে স্পেন। তারা ১১৬টি পাস সম্পন্ন করেছে, বিপরীতে বেলজিয়াম করেছে ৬২টি। পাস সফলতার হারও স্পেনের ৯১ শতাংশ, যেখানে বেলজিয়ামের ৮৩ শতাংশ।

ম্যাচে এখন পর্যন্ত দুই দলই কোনো হলুদ বা লাল কার্ড দেখেনি। বেলজিয়াম একটি অফসাইডে ধরা পড়লেও কোনো দলই কর্নার আদায় করতে পারেনি।

লাইভ জয়ের সম্ভাবনার হিসাবেও এগিয়ে রয়েছে স্পেন। তাদের জয়ের সম্ভাবনা ৫৭ শতাংশ, বেলজিয়ামের ১৭ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৬ শতাংশ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও এখন পর্যন্ত গোলের দেখা পায়নি স্পেন। ম্যাচের বাকি সময়ে এই আধিপত্য তারা গোলে রূপ দিতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

স্পেন বনাম বেলজিয়াম ম্যাচ টি দেখতে এখানে ক্লিক করুন-

ভিপিএনে ব্যাবহার করলে ভালো কোয়ালিটিতে দেখতে পারবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...