সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করা লিওনেল স্কালোনির দল এবারও মূল একাদশে বড় পরিবর্তন আনতে চাইছে না।
মিশরের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থতা এবং রক্ষণে কয়েকটি ভুলের কারণে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল মেসিদের।
কোচিং স্টাফের মূল্যায়নে দলের সামগ্রিক পারফরম্যান্স সন্তোষজনক হওয়ায় সুইজারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের মূল কাঠামোই ধরে রাখার সম্ভাবনা বেশি। তবে দুটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল খেলবেন, তা নিয়ে ভাবছেন কোচ লিওনেল স্কালোনি। একইভাবে আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের পরিবর্তে লাওতারো মার্তিনেজকে সুযোগ দেওয়া হবে কি না, সেটিও এখনও নিশ্চিত নয়।
শেষ ষোলোর ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব ফেলেন গঞ্জালো মন্টিয়েল ও লাওতারো মার্তিনেজ। বিশেষ করে লাওতারো দ্বিতীয় গোলের আক্রমণ গড়ে তোলার পাশাপাশি জয়সূচক গোলেও গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেন। ফলে কোয়ার্টার ফাইনালের আগে একাদশে সীমিত পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগামী কয়েকটি অনুশীলনে বিভিন্ন কৌশল ও সমন্বয় পরীক্ষা করে দেখবেন স্কালোনি। এরপরই সুইজারল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে। তবে সবকিছু ঠিক থাকলে এক বা দুটি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম।
সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস/লাওতারো মার্তিনেজ।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া: গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার, গ্রেড-২০ এ ২০ হাজার
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- ৩০ থেকে ৩৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
- শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল, খসড়া যাচ্ছে মন্ত্রিসভায়
- ২০০MP ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ আগস্ট ২০২৬
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
- জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
- ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ
- মডেল-অভিনেত্রী রিধিকা ঋদ্ধি বসুন্ধরার বাসা থেকে মৃত উদ্ধার
