একটু পর শুরু মরক্কো বনাম কানাডা ম্যাচ; লাইভ দেখুন এখানে
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ আজ মুখোমুখি হচ্ছে মরক্কো ও কানাডা। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে দুই দলই মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়ে। বাংলাদেশ সময় শনিবার (৫ জুলাই) রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই নকআউট ম্যাচ।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দুই দলই। তাই নকআউট পর্বের এই ম্যাচে উত্তেজনার কমতি থাকবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে অতিরিক্ত সময়ে গড়াবে খেলা। সেখানেও ফল না এলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী।
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন টি-স্পোর্টস চ্যানেলে। এছাড়া অনলাইনে টফি (Toffee) অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
ভারতের দর্শকদের জন্য ম্যাচটি সম্প্রচার করবে Sports 18 ও Sports 18 HD। পাশাপাশি JioCinema অ্যাপ ও ওয়েবসাইটেও বিনামূল্যে ম্যাচটি উপভোগ করা যাবে।
মরক্কো বনাম কানাডা ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
বিশ্বকাপের নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে কে নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট, সেটিই এখন দেখার অপেক্ষা।
সোহাগ/
