| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, চলতি সপ্তাহেই চূড়ান্ত হতে পারে বেতন কাঠামোর রূপরেখা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৪ ১৯:২২:২৭
নবম পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, চলতি সপ্তাহেই চূড়ান্ত হতে পারে বেতন কাঠামোর রূপরেখা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে চলতি সপ্তাহেই হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। পে-কমিশনের সুপারিশ পুনর্মূল্যায়নের জন্য গঠিত সচিব কমিটির এই সভায় নতুন পে-স্কেলের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত বেতন কাঠামো পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ অনুমোদন দেওয়া হতে পারে। এরপর সচিব কমিটি তাদের প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। পরবর্তী সময়ে সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি সপ্তাহের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতার কাঠামো এবং নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

প্রাথমিকভাবে তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সচিব কমিটি। সর্বশেষ আলোচনায় দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনাই বেশি গুরুত্ব পাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ধাপে চলতি অর্থবছর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) শতভাগ নতুন কাঠামো অনুযায়ী কার্যকর করা হতে পারে। এরপর ২০২৭-২৮ অর্থবছরে দ্বিতীয় ধাপে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা সমন্বয় করা হতে পারে।

এ জন্য প্রথম ধাপেই সরকারের প্রায় ৪৪ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেন দুই ধাপে বাস্তবায়ন?

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি হিসাবরক্ষণ ব্যবস্থা (iBAS++)-এ কারিগরি জটিলতা এড়াতে একবারেই নতুন মূল বেতন কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর আলাদা ধাপে ভাতা ও অন্যান্য সুবিধা সমন্বয় করলে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে।

জুলাইয়ের মাঝামাঝি গেজেটের সম্ভাবনা

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর নবম পে-স্কেলের গেজেট জারি করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি জুলাই মাসের মাঝামাঝিতেই গেজেট প্রকাশ হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, যদি মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ সম্ভব না হয়, তাহলে জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যেই এটি জারি করা হবে।

দীর্ঘ প্রায় এক যুগ পর নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন সচিব কমিটির বৈঠক এবং সরকারের চূড়ান্ত অনুমোদনের দিকেই তাকিয়ে রয়েছেন লাখো কর্মকর্তা-কর্মচারী।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...