সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো একসঙ্গে নয়, বরং ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপে শুধু মূল বেতন (বেসিক) বাড়ানো হবে। এ বিষয়ে চূড়ান্ত গেজেট চলতি জুলাই মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।
এদিকে নতুন পে-স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক মূল বেতনের একটি তালিকাও সামনে এসেছে, যা নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার ও রাজনৈতিক নির্দেশনার ভিত্তিতেই নতুন পে-স্কেলের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রথম ধাপে শুধু মূল বেতন বৃদ্ধি করা হবে। অন্যান্য ভাতা ও সুবিধা পরবর্তী ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, কোন গ্রেডে কত টাকা বা কত শতাংশ বেতন বাড়বে, সে বিষয়ে গেজেট প্রকাশের আগে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চায় না। বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরগুলো চূড়ান্ত গেজেট প্রস্তুতের কাজ করছে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন জাতীয় পে-স্কেল চালুর ঘোষণা দেন। তিনি জানান, প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করা হচ্ছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলের গ্রেডভিত্তিক মূল বেতন
| গ্রেড | প্রস্তাবিত মূল বেতন |
|---|---|
| ১ম | ১,৬০,০০০ টাকা |
| ২য় | ১,৩২,০০০ টাকা |
| ৩য় | ১,১৩,০০০ টাকা |
| ৪র্থ | ১,০০,০০০ টাকা |
| ৫ম | ৮৬,০০০ টাকা |
| ৬ষ্ঠ | ৭১,০০০ টাকা |
| ৭ম | ৫৮,০০০ টাকা |
| ৮ম | ৪৭,২০০ টাকা |
| ৯ম | ৪৫,১০০ টাকা |
| ১০ম | ৩২,০০০ টাকা |
| ১১তম | ২৫,০০০ টাকা |
| ১২তম | ২৪,৩০০ টাকা |
| ১৩তম | ২৪,০০০ টাকা |
| ১৪তম | ২৩,৫০০ টাকা |
| ১৫তম | ২২,৮০০ টাকা |
| ১৬তম | ২১,৯০০ টাকা |
| ১৭তম | ২১,৪০০ টাকা |
| ১৮তম | ২১,০০০ টাকা |
| ১৯তম | ২০,৫০০ টাকা |
| ২০তম | ২০,০০০ টাকা |
যদিও এটি এখনো প্রস্তাবিত কাঠামো, তবুও সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, জুলাই মাসেই গেজেট প্রকাশের মাধ্যমে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা, জানুন ফলাফল
- একাদশে ভর্তি কবে? আবেদন, ফল ও ক্লাস শুরুর সূচি
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ আগস্ট ২০২৬
- শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নবম পে-স্কেলে কার বেতন কত, জানা গেল নতুন প্রস্তাব
- ৩০ থেকে ৩৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে নতুন দর কত
- Honda Hornet 125 কবে আসবে বাংলাদেশে? জানুন সম্ভাব্য দাম
- বাংলাদেশে ইনফিনিক্স HOT 70 Pro 5G, দাম কত ফিচার কি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- পা দিয়ে জায়নামাজ সোজা করলে কি গুনাহ হয়? ইসলাম কী বলে
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
- এসএসসির খাতা চ্যালেঞ্জে এবার পুরো খাতা পুনর্মূল্যায়ন
- Xiaomi 18 Pro-তে থাকবে না গ্লাস ব্যাক, আসছে ৫ রঙে
