| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত সময়ে খেলা শুরু; আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ, লাইভ দেখুন এখানে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৪ ০৬:০২:৫৬
অতিরিক্ত সময়ে খেলা শুরু; আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ, লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নির্ধারিত ৯০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় রয়েছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ফলে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ের এই ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

প্রথমার্ধের ২৯ মিনিটে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ডেরয় দুয়ার্তের সমতাসূচক গোলে ম্যাচে ফিরে আসে কেপ ভার্দে। এরপর আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালালেও জয়ের গোল আর আদায় করতে পারেনি।

পুরো ম্যাচেই পরিসংখ্যানে ছিল আর্জেন্টিনার একচেটিয়া আধিপত্য। ৬৮ শতাংশ বলের দখল রেখে তারা ১৪টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে কেপ ভার্দে ৭টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

পাসিংয়েও এগিয়ে ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা ৬৯৭টি পাস সম্পন্ন করেছে ৯৩ শতাংশ সফলতায়, যেখানে কেপ ভার্দে ৩১৪টি পাস দিয়েছে ৮৬ শতাংশ সফলতায়। এছাড়া কর্নারেও ৫-২ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা।

তবে পরিসংখ্যানের আধিপত্যকে জয়ে রূপ দিতে ব্যর্থ হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। কেপ ভার্দের দৃঢ় রক্ষণ ও গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে নির্ধারিত সময়ে ১-১ সমতা বজায় থাকে।

এখন অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়ে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার টিকিট।

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...