শুরু হল আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখন এখানে
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও টুর্নামেন্টের চমক কেপ ভার্দে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়েছে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া দুই দলই।
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। ফলে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
নকআউট পর্বে আর কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়। শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছেন কোচ লিওনেল স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আক্রমণভাগে রয়েছেন লাউতারো মার্টিনেজ। মাঝমাঠে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের ওপর থাকবে বড় দায়িত্ব।
অন্যদিকে নিজেদের রক্ষণভাগের দৃঢ়তা ও দ্রুতগতির পাল্টা আক্রমণকে ভরসা করে মাঠে নেমেছে কেপ ভার্দে। শক্তিশালী আর্জেন্টিনাকে চমকে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাই তাদের লক্ষ্য।
ম্যাচের আগে বিভিন্ন পরিসংখ্যান ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণে আর্জেন্টিনাকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখানো হয়েছে। অপ্টার সুপারকম্পিউটারও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ৮৯.৮২ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছে। তবে নকআউট ফুটবলে একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র।
কোথায় দেখবেন ম্যাচটি?
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে। এছাড়া মাইরবি, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন অ্যাপেও সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে।
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া: গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার, গ্রেড-২০ এ ২০ হাজার
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল, খসড়া যাচ্ছে মন্ত্রিসভায়
- ২০০MP ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ আগস্ট ২০২৬
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
- জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
- মডেল-অভিনেত্রী রিধিকা ঋদ্ধি বসুন্ধরার বাসা থেকে মৃত উদ্ধার
- নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, বাড়ছে শঙ্কা
- ১৭ থেকে ২৩ আগস্ট: যে ৪ স্মার্টফোন আসছে বাজারে
- এক দিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
