| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কেপ ভার্দে ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০২ ২১:৩৭:০২
কেপ ভার্দে ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুখবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে দলে ফিরেছেন নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। বৃহস্পতিবার (২ জুলাই) তিনি সতীর্থদের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলনে অংশ নিয়েছেন এবং সব ধরনের ফিটনেস পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন।

তবে রোমেরোকে শুরু থেকেই মাঠে নামানো হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি। শেষ অনুশীলনের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি রোমেরো একাদশে ফেরেন, তাহলে সাম্প্রতিক ম্যাচে তার জায়গায় খেলা নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে বসতে হতে পারে।

অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে আঘাত পাওয়ার পর জর্ডানের বিপক্ষে বিশ্রামে ছিলেন রোমেরো। তবে এখন তিনি প্রায় পুরোপুরি সুস্থ এবং মাঠে ফেরার জন্য প্রস্তুত।

রক্ষণভাগে আরও একটি জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। অভিজ্ঞ নিকোলাস তালিয়াফিকো চোট কাটিয়ে ফিরলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে ফাকুন্দো মেদিনাও একাদশে জায়গা পাওয়ার জোরালো দাবিদার। শেষ অনুশীলনে দুই খেলোয়াড়কেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন স্কালোনি।

আক্রমণভাগেও রয়েছে প্রতিযোগিতা। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে স্ট্রাইকার হিসেবে লাউতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও কোচের পরিকল্পনায় রয়েছেন। ম্যাচের আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে টিম ম্যানেজমেন্ট।

মধ্যমাঠে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং থিয়াগো আলমাদাকে নিয়েই মাঠে নামতে পারেন স্কালোনি।

শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয় পেলেই তারা নিশ্চিত করবে পরবর্তী রাউন্ডের টিকিট।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা (অথবা নিকোলাস তালিয়াফিকো); রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ (অথবা হুলিয়ান আলভারেজ)।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...