| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

৯০ মিনিটের খেলা শেষ, বেলজিয়াম বনাম সেনেগাল: জানুন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০২ ০৮:০২:০১
৯০ মিনিটের খেলা শেষ, বেলজিয়াম বনাম সেনেগাল: জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: হারের দুয়ার থেকে ফিরে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। নির্ধারিত সময়ের শেষ দিকে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইউরোপের দলটি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলের লুমেন ফিল্ডে শুরু থেকেই দারুণ লড়াই উপহার দেয় সেনেগাল। একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে গিয়ে শেষ ষোলোর স্বপ্নও দেখতে শুরু করেছিল আফ্রিকার দলটি। তবে শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বেলজিয়াম।

ম্যাচের ৮৬তম মিনিটে রোমেলু লুকাকু ব্যবধান কমান। এরপর ৮৯তম মিনিটে ইউরি টিলেমান্স গোল করে সমতা ফেরান। মাত্র তিন মিনিটে দুই গোল হজম করে হতবাক হয়ে যায় সেনেগাল। ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ডান প্রান্ত থেকে টিমোথি কাস্তানিয়ের ক্রস আটকাতে গিয়ে ইউরি টিলেমান্সকে ফাউল করেন সেনেগালের এক ডিফেন্ডার। ভিএআরের সহায়তায় পুরো ঘটনা পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

এর কিছুক্ষণ আগেই বেলজিয়ামের সামনে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ এসেছিল। তবে ডোডি লুকেবাকিওর শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসায় সেই সুযোগ হাতছাড়া হয়।

শেষ পর্যন্ত ১২৫তম মিনিটে স্পটকিক নিতে এগিয়ে আসেন ইউরি টিলেমান্স। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। সেই গোলই নিশ্চিত করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন এবং শেষ ষোলোর টিকিট।

দুই গোলে পিছিয়ে থেকেও যেভাবে ম্যাচে ফিরে জয় ছিনিয়ে এনেছে বেলজিয়াম, তা ২০২৬ বিশ্বকাপের অন্যতম স্মরণীয় ও নাটকীয় ম্যাচ হিসেবে জায়গা করে নেবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...